দেউলিয়া হলো লেবানন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : রাষ্ট্র হিসেবে লেবাননকে দেউলিয়া ঘোষণা করেছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী সাদেহ আল-শামি। দেশটির স্থানীয় এক টেলিভিশন চ্যানেলের বরাত দিয়ে তুর্কি সংবাদমাধ্যম আনাদুলু অ্যাজেন্সি এমন খবর জানিয়েছে।

২০১৯ সালের শেষ দিক থেকে মারাত্মক মাত্রার অর্থনৈতিক সংকটের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে লেবানন। এই সময়ে দেশটির মুদ্রার মান অত্যাধিক হারে কমে গেছে। এমনকি ৯০ শতাংশ পর্যন্ত পড়ে গেছে মুদ্রার মান এমনও জানা গেছে। দৈনন্দিন জীবনের সাধারণ চাহিদাগুলোও পূরণ করতে পারছিলো না দেশটির সাধারণ মানুষ।

তেল ও চিকিৎসা সরঞ্জামাদিসহ খাদ্য, পানি এবং শিক্ষার মতো মৌলিক চাহিদাগুলোও অধরা হয়ে যায় লেবানিজদের কাছে। জ্বালানি সংকটে বিদ্যুৎ ব্যবস্থায় পর্যন্ত ধ্বস নেমে এসেছিলো।

সোমবার (৪ এপ্রিল) স্থানীয় চ্যানেল আল-জাদিদকে দেয়া এক সাক্ষাৎকারে দেশটির উপ-প্রধানমন্ত্রী বলেন, লেবাননের কেন্দ্রীয় ব্যাংক বাঙ্কে দু লিবান এর সঙ্গে লেবানন রাষ্ট্রটিও দেউলিয়া হয়ে গেছে। এছাড়া ক্ষতি যেহেতু হয়েই গেছে, আমরা চেষ্টা করবো জনগণের ওপর থেকে এই ক্ষতির মাত্রা যথাসম্ভব কমিয়ে আনতে।

ক্ষতির ভাগাভাগি নিয়ে মতবিরোধের কোনো অবকাশ নেই জানিয়ে তিনি আরও বলেন, যে ক্ষতি হয়েছে তা রাষ্ট্র ও কেন্দ্রীয় ব্যাংকসহ অন্যান্য ব্যাংক এবং আমানতকারীরা তা ভাগাভাগি করে নেবেন

দেশের বর্তমান পরিস্থিতি আবারও একদিন স্বাভাবিক হবে আশাবাদ ব্যক্ত করে আল-শামি বলেন, বর্তমান পরিস্থিতিকে উপেক্ষা করা যায় না। তাই ব্যাংক থেকে টাকা উত্তোলনের ব্যবস্থাটি আর সবার জন্য উন্মুক্ত অবস্থায় রাখা যাচ্ছে না।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার