দু-একদিনের মধ্যেই জাহাঙ্গীরের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে: তাজুল ইসলাম

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হওয়ার পর জাহাঙ্গীর আলম মেয়র পদে থাকবেন কিনা সে বিষয়ে দু-এক দিনের মধ্যেই সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম। আজ সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকের পর সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।

২০১৮ সালে গাজীপুর সিটি করপোরশেন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হন জাহাঙ্গীর। সম্প্রতি বঙ্গবন্ধু ও শহীদ মুক্তিযোদ্ধাদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য আওয়ামী লীগ থেকে তাকে আজীবন বহিষ্কার করা হয়। দলীয় প্রতীকে নির্বাচিত হওয়ায় এখন তিনি মেয়র পদ থাকতে পারবেন কিনা, সেই প্রশ্ন দেখা দিয়েছে। এ বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক কোনো মন্তব্য করেননি।

তাজুল ইসলাম শনিবার জানিয়েছিলেন আইন পর্যালোচনা করে দেখে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। আজও তিনি বলেন, ‘আইনটা দেখা হচ্ছে। আমাদের ডিপার্টমেন্ট আছে, তারা পর্যালোচনা করছে।’ আইনি পর্যালোচনা শেষে পদক্ষেপ নিতে কতদিন লাগতে পারে এমন প্রশ্নে তাজুল ইসলাম বলেন, ‘দুই-একদিন লাগতে পারে।’

জাহাঙ্গীরের বিষয়ে কী ধরনের ব্যবস্থা নেওয়া হতে পারে- এমন প্রশ্নে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘পর্যালোচনা হোক, তারপরে বলব। মন্ত্রণালয় পর্যালোচনা করবে। আইনগতভাবে তার অবস্থানটা কী হবে এখন, সেটা পর্যালোচনা করছি।’

নৈতিক স্খলনজনিত অপরাধে মেয়রদের কেউ আদালতে দণ্ডিত হলে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইনে তাকে অপসারণের বিধান রয়েছে। কিন্তু দল থেকে বহিষ্কৃত হলে কী হবে, সে বিষয়ে আইনে স্পষ্ট কিছু বলা নেই।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান