দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে, তবে…

news-image

অনলাইন ডেস্ক : ঢাকাসহ সারাদেশে অনেকগুলোর কেন্দ্রের মধ্যে দুই একটি জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।তবে সেসব জায়গায় তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন তিনি।

আজ রবিবার দুপুরে রাজধানীর আগারগাঁও সরকারি সংগীত কলেজের ভোটকেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

কোথাও কোনো ঝামেলা হচ্ছে না জানিয়ে মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ‘ঢাকাসহ সারাদেশে অনেকগুলো কেন্দ্র। দুই একটি জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে। তারপরও সব জায়গায় পুলিশ আছে, আইনশৃঙ্খলা বাহিনী, ডিবি গোয়েন্দা পুলিশ আছে। যেখানেই ঘটনা ঘটছে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনী সামাল দিচ্ছে। ’

ডিবির এই কর্মকর্তা বলেন, ‘মানুষ নির্বিঘ্নে ঘর থেকে বের হয়েছে এবং তারা ভোটকেন্দ্রে যাচ্ছেন। উত্তরা, ওয়ারী, লালবাগ, রমনা ডিভিশন ঘুরে আমি ভোট দিলাম তেজগাঁও ডিভিশনে। সব জায়গায় মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন।’

‘হরতালের কারণে মানুষ ঘরে বসে নেই। সবাই ঘর থেকে বেরিয়ে এসে ভোট দিচ্ছেন। নির্বাচনে সামান্য ঘটনা ঘটতেই পারে। তবে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হচ্ছে। সব জায়গায় মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন’, যোগ করেন ডিবির হারুন।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান