‘দুলাভাই আমারে বেহুশ করে ভারতে বেঁচে দিছিল’

news-image

কয়েক বছর আগে নতুন বিয়ে হওয়া বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল এক কিশোরী। মেয়েটিকে দুলাভাই কয়েকদিন বেড়িয়ে যেতে বলে। এরপর দুলাভাইয়ের বাসায় থেকে যায় মেয়েটি।

কিন্তু ক’দিন পরই তাকে বিয়ের প্রস্তাব দেন দুলাভাই। মেয়েটি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলে, তাদের দু’বোনের ওপরই অত্যাচার শুরু হয়।

‘এরপর একদিন খাবারের সঙ্গে কিছু একটা মিশায়ে আমারে রাত্তিরে ওপার দিয়া আসে। আমারে যখন ওপারে নিয়া যায়, আমি হুশে ছিলাম না।’

এভাবেই নিজের দুর্দশার বর্ণনা দেয় বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় সীমান্তবর্তী জেলার এক কিশোরী। খবর বিবিসির।

বাংলাদেশ থেকে প্রতিবছর বহু তরুণী ও কিশোরী পাচারের শিকার হন। এদের অনেককেই উদ্ধার করা যায় না।

আন্তর্জাতিক মানবপাচারবিরোধী দিবস উপলক্ষে, বিবিসিকে সেই মেয়েটি জানান, যিনি পাঁচ বছর আগে পাচার হয়ে গিয়েছিলেন। সেই কিশোরী এখন তরুণী।

ভারতে এক বছর কাটানোর পর নানা আইনি প্রক্রিয়া পেরিয়ে তিনি দেশে ফিরে আসেন।

কিন্তু দেশে আসার পর দেখলেন, তাকে স্বাভাবিকভাবে মেনে নেয়নি তার পরিবার।

তিনি বলেন, ‘বাবা সবাইরে বলছিল, আমি মারা গেছি। আমি মারা গেছি, আর বোনরে কি করছি, সেই জবাব চায় তারা আমার কাছে। এখনো আমারে তারা আপন করে নেয়নি।’

‘ধরতে গেলে এখনো আমি তাদের কাছে অপরাধী। তারা চায় না আমি তাদের কাছে থাকি বা ফিরে যাই। কিন্তু আমার কি দোষ ছিল? কি অপরাধ করছিলাম আমি?’

কান্নাজড়িত কণ্ঠে মেয়েটি এমন প্রশ্ন রাখেন।

ভারত থেকে ফিরে মেয়েটির আশ্রয় হয় বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির কাছে। সেখানে কাজ শিখে এখন মেয়েটি স্বাবলম্বী। বিয়ে করেছে। স্বামী তার জীবনের ইতিহাস জেনে, মানসিক শক্তি যোগায় তাকে।

তিনি বলেন, ‘আমি তার কাছে কিছু গোপন করিনি। সে সব জানে, কিন্তু সে বলে মানুষের জীবনে অনেক কিছুই ঘটতে পারে।’ এখন আমি ভালো আছি, মেয়েটি বলছিল।

দেশের মধ্যে কতসংখ্যক নারী পাচার হচ্ছে তার সুনির্দিষ্ট কোনো হিসাব পাওয়া যায় না।

তবে জাতিসংঘের এক পরিসংখ্যানে বিশ্বের ৩৪ শতাংশ নারী নিজ দেশেই পাচার হয়। আর ৩৭ শতাংশ আন্তঃ-সীমান্ত পাচারের শিকার।

বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির হিসেব অনুযায়ী ১৮টি রুট দিয়ে বছরে ২০ হাজার বাংলাদেশি নারী ও শিশু ভারতে পাচার হয়।

অন্যদিকে, সেভ দ্য চিলড্রেনের ২০১৪ সালের এক রিপোর্ট অনুযায়ী পূর্ববর্তী ৫ বছরে বাংলাদেশের ৫ লাখ নারী বিদেশে পাচার হয়েছে।

যাদের গন্তব্য ভারত, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, সৌদিসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার