দুর্নীতি করলে কেউ রেহাই পাবে না: স্বাস্থ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : হঠাৎ করে দুর্নীতি বন্ধ করা কঠিন বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি আরও বলেছেন, তবে আপনারা আস্থা রাখুন। আমি সারাজীবন দুর্নীতি করিনি, ভবিষ্যতেও করবো না। আমি থাকাকালীন কোনো রকম দুর্নীতি আমি মেনে নেবো না। দুর্নীতি করে কেউ রেহাইও পাবে না।

শুক্রবার (১৯ জানুয়ারি) নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। এদিন মন্ত্রী সকাল সাড়ে ১১টায় সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান এবং সেখানকার সুযোগ-সুবিধাগুলো পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে তিনি রোগীদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার খোঁজ নেন।

এর আগে সকাল ১০টায় স্বাস্থ্যমন্ত্রী সোনারগাঁয়ের শ্রী শ্রী লোকনাথ মন্দির আশ্রমে যান এবং আশ্রমে উপস্থিত ধর্মীয় নেতাদের সঙ্গে কথা বলেন ও প্রার্থনায় অংশ নেন।

পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ঢাকা বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. ফরিদ হোসেন মিঞা, লাইন ডিরেক্টর (উপজেলা হেলথ কেয়ার) ডা. মো. রিজওয়ানুর রহমান, সিভিল সার্জন (নারায়ণগঞ্জ) ডা.আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমান, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শওকত মহিবুর রব, উপজেলা নির্বাহী অফিসার দিপন দেবনাথ এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাবরিনা হকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার