‘দুর্নামের’ কারণে বিপিএলে দল পায়নি সাকিবের প্রতিষ্ঠান

news-image

স্পোর্টস প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন আসরে ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেতে চেয়েছিল সাকিব আল হাসানের মোনার্ক হোল্ডিংস। তবে তার এ ব্যবসা প্রতিষ্ঠান বিপিএলের দলের মালিকানা পায়নি।

আজ সোমবার বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইসমাইল হায়দার মল্লিক সংবাদমাধ্যমকে বলেন, ‘সাকিবের প্রতিষ্ঠানকে আমরা বিবেচনা করিনি। কারণ নির্দিষ্ট ওই প্রতিষ্ঠানকে নিয়ে মিডিয়ায় অনেক খবরাখবর আসছিল গত কিছুদিন ধরেই। কোনো ব্যবসা প্রতিষ্ঠানকে বেছে নেওয়ার আগে এসব বিষয়ও বিবেচনায় রাখতে হয়েছে আমাদের।’

নির্ধারিত সময়ের মধ্যে আবেদন না করেও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিকানা পাওয়ার বিষয়ে ইসমাইল মল্লিক বলেন, ‘বিপিএলকে সফল করার জন্য কুমিল্লার অবদান তো আমরা ভুলে যেতে পারি না।’

আসন্ন বিপিএলে ফ্র্যাঞ্চাইজি হিসেবে খুলনা দলের জন্য মনোনীত হয়েছে মাইন্ডট্রি লিমিটেড, বরিশালের জন্য ফরচুন বরিশাল স্পোর্টস লিমিটেড, সিলেটের ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেড, ঢাকা দলের জন্য প্রগতি গ্রিন অটো রাইস মিলস লিমিটেড, রংপুরের জন্য বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস লিমিটেড, চট্টগ্রামের ডেল্টা স্পোর্টস লিমিটেড ও কুমিল্লার জন্য কুমিল্লা লেজেন্ডস লিমিটেড।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগামী ৫ জানুয়ারি থেকে পরবর্তী বিপিএল শুরুর সম্ভাব্য সময় ঠিক করে রেখেছে। শেষ হবে ১৬ ফেব্রুয়ারি। প্রথমবারের মতো টানা আসরের সম্ভাব্য সময়ও নির্ধারণ করা হয়েছে। ২০২৪ সালের আসর হবে ৬ জানুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি এবং ২০২৫ সালের আসর ১ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান