দুর্দশায় পাকিস্তান, মিলছে না রান্নার তেল!

news-image

অনলাইন ডেস্ক : শঙ্কায় পাকিস্তান, দুর্দশায় সাধারণ জনগণ। দেশটিতে ভোজ্য তেল ও ঘিয়ের জোগানে ঘাটতি দেখা দিয়েছে। পাকিস্তানি মিডিয়ার বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ইতোমধ্যে এসবের দাম আকাশছোঁয়া। এমন পরিস্থিতিতে পাকিস্তান সরকার উপযুক্ত পদক্ষেপ না নিলে রমজান মাসের আগে অন্যান্য খাদ্যদ্রব্যের দামও হবে আকাশচুম্বী।

পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডনের প্রতিবেদনে বলা হয়েছে, দেশে পাম তেল, সোয়াবিনের তেল ও সানফ্লাওয়ার তেলের জোগানে ঘাটনি দেখা দিয়েছে। মিলছে না রান্নার তেলও। ব্যবসায়ীদের কাছে মজুত তেলভাণ্ডারেও টান পড়বে শিগগিরই। এই নিয়ে দেশটির বর্তমান শেহবাজ শরিফ সরকারের ভূমিকা ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে।

পাকিস্তানের বনস্পতি প্রস্তুতকারক অ্য়াসোসিয়েশনের সাধারণ সম্পাদক উমর ইসলাম খান জানিয়েছেন, ইতোমধ্যে পাম তেলের দাম বেড়েছে অনেকটাই। ১ মাউন্ড (পাকিস্তানে ওজন মাপার একক, ১ মাউন্ড= ৩৭ কেজি) পাম তেলের দাম ১৩ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ১৪ হাজার টাকা। স্বাভাবিকভাবেই ঘি ও অন্যান্য ভোজ্য তেলের দামও বাড়বে। ইতিমধ্যে অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েছে ২৫ থেকে ৫২ শতাংশ।

এ ছাড়া সম্প্রতি দেশটিতে রান্নার গ্যাস সিলিন্ডারের ভরাটের পরিবর্তে প্লাস্টিকের ব্যাগে ভরার দৃশ্য ভাইরাল হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান