দুর্দশায় পাকিস্তান, বৈদেশিক মুদ্রার মজুত ৩০০ কোটি ডলারের নিচে

news-image

অনলাইন ডেস্ক : চরম আর্থিক সংকটে দিন পার করছে পাকিস্তান। দেশটির বৈদেশিক মুদ্রার মজুত ক্রমাগত নিম্নমুখী। স্টেট ব্যাংক অব পাকিস্তানের ৩ ফেব্রুয়ারি দেওয়া হিসাব অনুসারে, দেশটির বৈদেশিক মুদ্রার মজুত ১৭ কোটি ডলার কমে গেছে। এখন এর পরিমাণ দাঁড়িয়েছে ২৯০ কোটি ডলার। খবর ডন ও দি নিউজ ইন্টারন্যাশনালের।

দেশটি এই চরম সংকটকালীন অবস্থায় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) দ্বারস্থ হয়েছে। ঋণ পেতে দফায় দফায় আইএমএফের সঙ্গে আলোচনা সঙ্গে। তবে আইএমএফ এখনও পাকিস্তানকে অত্যন্ত প্রয়োজনীয় এ অর্থ ছাড় দেয়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান আইএমএফের অর্থ ছাড় পেলে দেশটির পক্ষ থেকে অন্য উৎসগুলো থেকেও ঋণ পাওয়া সহজ হবে। এতে করে দেশটির অর্থনীতিতে গতি আসতে পারে বলে মনে করা হচ্ছে।

স্টেট ব্যাংক অব পাকিস্তান বলেছে, ঋণ পরিশোধ করতে গিয়েই বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে গিয়ে ঠেকেছে। এদিকে পাকিস্তানের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে থাকা বৈদেশিক মুদ্রা রিজার্ভ দাঁড়িয়েছে ৫৬০ কোটি ডলার। এর ফলে দেশের মোট নগদ বৈদেশিক রিজার্ভ হয়েছে ৮৫০ কোটি ডলার।

পাকিস্তানের আর্থিক প্রতিষ্ঠান আরিফ হাবিব লিমিটেড হিসাব করেছে যে রিজার্ভ ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসের পর সর্বনিম্ন অবস্থায় আছে। এ রিজার্ভ দিয়ে দুই সপ্তাহের কিছু বেশি আমদানি মূল্য পরিশোধ করা যাবে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার