দুর্ঘটনার কবলে রুহুল কবির রিজভী

news-image

সাতক্ষীরা ও কলারোয়া প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ায় ২০০২ সালে সাবেক বিরোধীদলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় বৃহস্পতিবার বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের পক্ষে সাফাই সাক্ষ্য দিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সাতক্ষীরা থেকে যশোর বিমানবন্দরে যাওয়ার পথে বিকেল পৌনে ৩টায় কলারোয়া বাজারে দুর্ঘটনার কবলে পড়ে রুহুল কবির রিজভীকে বহনকারী প্রাইভেটকারটি। এতে অল্পের জন্য রক্ষা পান তিনি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রকাশনাবিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। ঘটনাস্থল থেকে মোবাইল ফোনে রিজভী জানান, যশোর বিমানবন্দরে যাওয়ার পথে তাদের গাড়ির সামনে একটি ভ্যান পড়ে যায়। ভ্যানটি বাঁচাতে গিয়ে তাদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও আল্লাহর অসীম রহমতে তারা রক্ষা পান। তারা আঘাত পেলেও তেমন গুরুতর নয়।

এর আগে রুহুল কবির রিজভী সাতক্ষীরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম হুমায়ূন কবিরের আদালতে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের পক্ষে সাফাই সাক্ষ্য দেন। এ সময় তিনি আদালতকে বলেন, ঘটনার দিন ২০০২ সালের ৩০ আগস্ট মামলার আসামি হাবিবুল ইসলাম হাবিব ঢাকায় স্বেচ্ছাসেবক দলের এক সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ওই দিন তিনি সাতক্ষীরায় ছিলেন না। হাবিব নির্দোষ। আমরা ন্যায়বিচার পাব বলে আশা করছি। পিপি আবদুল লতিফ বলেন, আমরা সাফাই সাক্ষী রিজভীকে জেরা করেছি। আগামী ৬ জানুয়ারি মামলার যুক্তিতর্ক প্রদর্শনের দিন ধার্য রয়েছে।

বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কবির রিজভীর আগমনের কথা শুনে সকাল থেকে সাতক্ষীরা আদালত চত্বরে শত শত বিএনপি নেতাকর্মী হাজির হন। ভিড় সামলাতে আদালত চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন