দুর্গা পূজাকে সামনে রেখে কোটি টাকার জাল নোট তৈরি করছিল তারা

news-image

নিজস্ব প্রতিবেদক : কোটি টাকা মূল্যমানের জাল নোটসহ তিনজন জাল নোটের কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ। আসন্ন দুর্গা পূজাকে সামনে রেখে জাল নোট তৈরি করছিল তারা।

গ্রেপ্তারকৃতদের নাম মো. মজিবুর রহমান, মো. শাকিল রহমান ওরফে আঃ রহমান ও মো. রাসেল উদ্দীন ওরফে রাসেল সরদার।

বুধবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল ও গাজীপুর মহানগরের গাছা এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপির ডিবি কম্পাউন্ডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ বিষয়ে বিস্তারিত জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।

অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, বুধবার দুপুরে তেজগাঁও শিল্পাঞ্চল থানার কুনিপাড়া এলাকায় তিনজন জাল নোটের কারবারি জাল নোট বিক্রয়ের জন্য অবস্থান করছে মর্মে তথ্য পায় ডিবি লালবাগ। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালায় ডিবি। ডিবির উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মজিবুর, শাকিল ও রাসেলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে ৬ লাখ টাকা মূল্যমানের জাল টাকা উদ্ধার করা হয়। পরবর্তী সময়ে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে গাজীপুর মহানগরের গাছা থানা এলাকায় অভিযান পরিচালনা করে আরও ৯৪ লাখ ২৫ হাজার জাল নোট ও জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত ১টি ল্যাপটপ, ১টি কালার প্রিন্টার, ২টি পারটেক্স বোর্ড, ৫টি ডাইসসহ অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের প্রত্যেকের নামে একাধিক জাল টাকার মামলা রয়েছে। আসন্ন দুর্গা পূজাকে সামনে রেখে তারা এই বিপুল পরিমাণ জাল টাকা তৈরি করেছিল।

তেজগাঁও শিল্পাঞ্চল থানায় রুজুকৃত মামলায় গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

গোয়েন্দা লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার রাজীব আল মাসুদের দিক নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হাসান আরাফাতের তত্ত্বাবধানে সহকারী পুলিশ কমিশনার মধুসূদন দাসের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার