দুরন্ত লুকাকুতে আর্সেনালকে হারাল চেলসি

news-image

স্পোর্টস ডেস্ক : চেলসিতে দ্বিতীয় দফায় ফেরাটা দারুণভাবে রাঙালেন রুমেলু লুকাকু। লন্ডন ডার্বিতে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন ইন্টার মিলান থেকে চেলসিতে আসা এই বেলজিয়ান তারকা। লুকাকুর জ্বলে ওঠার রাতে আর্সেনালকে তাদের মাঠে ২-০ গোলে হারিয়েছে চেলসি।

এমিরেটসে শুরু থেকেই চাপে ছিল আর্সেনাল। আক্রমণ ও বল দখলে এগিয়ে থাকা চেলসির এগিয়ে যেতে সময় লাগে মাত্র ১৫ মিনিট। রিচ জেমসের সহায়তায় চেলসিতে প্রত্যাবর্তনের শুরুটা রাঙিয়েছেন লুকাকু। এগিয়ে গিয়েও আক্রমণের ধার কমায়নি চেলসি। আর্সেনাল ডিফেন্সে চাপ তৈরি করে ব্লুজদের দ্বিতীয়বার এগিয়ে যেতে সময় লাগে ৩৫ মিনিট। ম্যাসন মাউন্টের অ্যাসিস্টে এবার গোল করেন জেমস নিজেই। প্রতি আক্রমণে কয়েকবার সুযোগ তৈরি করলেও প্রথমার্ধে ‘গানার’দের ফিরতে হয়েছে খালি হাতেই।

দ্বিতীয়ার্ধেও আক্রমণ ও বল দখলে এগিয়ে ছিল চেলসি। একের পর এক সুযোগও তৈরি করে তারা। এর মধ্যে একটি প্রচেষ্টায় লুকাকুর হেড আর্সেনাল গোলরক্ষকের হাত ছুঁয়ে বারে লেগে ফিরে আসলে গোল বঞ্চিত হয় চেলসি। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ২-০ ব্যবধানে জয় নিয়ে ফেরে চেলসি।

এর আগে সাউদাম্পটনের মাঠ থেকে পয়েন্ট হারিয়ে ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধের ৩০ মিনিটে ফ্রেডের আত্মঘাতী গোলে পিছিয়ে যায় ‘রেড ডেভিল’রা। দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে ম্যাসন গ্রিনউড গোলে সমতা ফেরায় ম্যানইউ। এরপর চেষ্টা করেও আর গোলের দেখা পায়নি ওলে গুনার সুলশারের দল।

রাতের আরেক ম্যাচে উলভসের মাঠ থেকে ১-০ গোলের জয় নিয়ে ফিরেছে টটেনহাম হটস্পার্স। ৯ মিনিটে ডেলে আলির পেনাল্টি গোলটি ম্যাচের ভাগ্য গড়ে দেয়।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান