দুটি বড় শহরে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা রাশিয়ার

news-image

অনলাইন ডেস্ক : ইউক্রেনে যুদ্ধ শুরু করার ১০ দিনের মাথায় সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় শনিবার সকাল ১০টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হবে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি। ইউক্রেনের মারিওপল এবং ভলনোভখা থেকে বেসামরিক নাগরিকদের নিরাপদে সরে যাওয়ার সুযোগ দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বেলারুশে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিদলের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র।

আজ মস্কোতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র সাংবাদিকদের বলেন, ‘মস্কোর স্থানীয় সময় বেলা ১০টা থেকে (বংলাদেশ সময় দুপুর ১টা) খণ্ডকালীন যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। ইউক্রেনের মারিওপল ও ভলনোভখার বাসিন্দারা যেন নিরাপদ স্থানে সরে যেতে পারেন, সেজন্যেই এই যুদ্ধবিরতি দেওয়া হয়েছে।’

ওই মুখপাত্র আরও বলেন, বেসামরিক লোকজন শহরত্যাগের জন্য কোন কোন সড়ক ব্যবহার করবেন সে সম্পর্কে মস্কোকে জানাতে সম্মত হয়েছে কিয়েভ।

অন্যদিকে ইউক্রেনের পক্ষ থেকে এই সাময়িক যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেছেন দোনেৎস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান পাভলো কিরিলেনকো। তিনি জানিয়েছেন, ইউক্রেন কর্তৃপক্ষ বর্তমানে নাগরিকদের নিরাপদে অন্য কোথাও সরিয়ে নেওয়ার জন্য কাজ করছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান