দুই স্কুলছাত্রীর প্রাণ নিল বেপরোয়া কাভার্ডভ্যান

news-image

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে ট্রাকের ধাক্কায় সানজিদা আক্তার ও ফাহমিদা নামে দুই স্কুল ছাত্রী নিহত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কের পালেরহাট নামক এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশ কাবার্ডভ্যানটি জব্দ ও চালক মহি উদ্দিনকে আটক করে থানা হেফাজতে নিয়েছেন।

নিহত ফাহমিদা লক্ষ্মীপুরের রায়পুর কেরোয়া ইউনিয়নের আলমগীর হোসেনের মেয়ে ও ঢাকার সেগুনবাগিচা বেগম রহিমা হাই স্কুলের ৯ম শ্রেণির ছাত্রী এবং সানজিদা একই এলাকার আরিফ হোসেনের মেয়ে ও লক্ষ্মীপুর গার্লস স্কুলের ছাত্রী।

নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

সদর থানার উপ পরিদর্শক (এসআই) ফারুক হোসেন জানায়, সকালে লক্ষ্মীপুর থেকে বাবার সঙ্গে স্কুলে পড়ুয়া তার মেয়ে সানজিদা ও তার ভাগনি ফাহমিদাকে নিয়ে মোটরসাইকেল যোগে দাদার বাড়িতে যাচ্ছিলেন। এসময় ঘটনাস্থলে পৌঁছালে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই ছাত্রী পড়ে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হন। মোটরসাইকেল থেকে অন্যপাশে পড়ে গিয়ে আহত হন বাবা আরিফ।

এ ঘটনায় উত্তেজিত জনতা ঘাতক ট্রাকটিসহ চালক মহি উদ্দিনকে আটক করে।

লক্ষ্মীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন জানান, দুর্ঘটনায় দুই ছাত্রী নিহত হয়েছে। পরিবার মামলা না করায় ময়না তদন্ত ছাড়াই তাদের মরদেহ হস্তান্তর করা হয়েছে। ট্রাক ও চালককে আটক করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান