দুই ব্যক্তিকে ধর্ষণের অভিযোগে এসআই কারাগারে

news-image

রংপুর ব্যুরো : দুই ব্যক্তিকে ধর্ষণের অভিযোগে রংপুরের পীরগাছা থানার এসআই স্বপন কুমার রায়কে গ্রেপ্তার করে গতকাল শুক্রবার সন্ধ্যায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। পীরগাছা থানার ওসি সরেস চন্দ্র এসব তথ্য জানিয়েছেন।

অভিযুক্ত স্বপনের বাড়ি নীলফামারীর ডিমলা উপজেলায়। এ ঘটনায় ভুক্তভোগী এক ব্যক্তির ভাই শুক্রবার পীরগাছা থানায় মামলা করেছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ছয় মাস আগে এসআই হিসেবে পীরগাছা থানায় যোগদান করেন স্বপন। তিনি পীরগাছা বাজারে জনৈক রিপন স্বর্ণকারের বাড়িতে ভাড়া থাকতেন। গত ১৬ মার্চ সন্ধ্যায় স্থানীয় এক রিকশাচালককে বাড়িতে কাজের কথা বলে ডেকে নিয়ে নেশা জাতীয় ট্যাবলেট খাইয়ে তাকে ধর্ষণ করেন। ওই ব্যক্তি অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, পরে সেখান থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ছাড়া আরও এক ব্যক্তিকে একই কায়দায় বাসায় ডেকে নেন এসআই স্বপন। এর মধ্যে আগের ধর্ষণের ঘটনাটি জানাজানি হলে পীরগাছা বাজারের ব্যবসায়ীরা তার বাসা ঘেরাওয়ের পর বিক্ষোভ করেন। খবর পেয়ে পীরগাছা থানা পুলিশ বৃহস্পতিবার মধ্যরাতে স্বপনের বাসায় গিয়ে আরেক ভুক্তভোগীকে উদ্ধার করে। পরে এসআই স্বপনকে থানায় নিয়ে গেলে তিনি ঘটনা স্বীকার করেন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান