দুই বছর ধরে উত্ত্যক্তের পর ধর্ষণচেষ্টা, বিষপানে আত্মহত্যা কলেজছাত্রীর

news-image

নিজস্ব প্রতিবেদক,বগুড়া : বগুড়ার ধুনট উপজেলায় ধর্ষণচেষ্টার শিকার এক কলেজছাত্রী বিষপানে আত্মহত্যা করেছেন। বিষপানে মারা যাওয়া লিপি খাতুন উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের কৈগাতী গ্রামের কৃষক ফজলুল হকের মেয়ে। লিপি এ বছর জালশুকা হাবিবুর রহমান ডিগ্রি কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে এইচএসসি পাস করেছেন।

পারিবারিক সূত্র জানিয়েছে, ধর্ষণচেষ্টার পর অভিযুক্ত বাবুল ও রফিকুলসহ ছয়জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেন লিপির বাবা। কিন্তু অভিযোগটি আমলে নেয়নি পুলিশ। তবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে লিপির মৃত্যুর খবর পেয়ে অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, লিপিকে দুই বছর ধরে উত্যক্ত করে আসছিলেন বাবুল মিয়া। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে গ্রামের মাতবরদের কাছে বিচার চান মেয়েটির বাবা। কিন্তু তারা এ ঘটনার কোনো সুরাহা করতে পারেননি। বিচার চাওয়ার পর থেকে আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন বাবুল। গত ১২ মার্চ সকালে লিপির বাড়িতে কেউ ছিল না। এ সুযোগে লিপির ঘরে ঢোকেন বাবুল ও তার সহযোগী রফিকুল। তাকে অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণের চেষ্টা চালান বাবুল। এ সময় তার চিৎকারে লোকজন ছুটে এলে তারা সটকে পড়েন। ঘটনাটি জানাজানি হলে সমাজে মুখ দেখানোর ভয়ে লিপি বিষপান করেন। স্বজনরা তাকে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, পরে ১৩ মার্চ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

লিপির বাবা ফজলুল হক বলেন, ‘মেয়েকে উত্যক্তের বিচার গ্রামের মাতবরদের কাছে চেয়েও পাইনি। থানায় অভিযোগ দিলেও পুলিশ খোঁজখবর নেয়নি। আমার মেয়ের মতো যেন আর কারও মেয়েকে এভাবে জীবন দিতে না হয়! আমি এর দৃষ্টান্তমূলক বিচার চাই।’

ধর্ষণচেষ্টার অভিযোগ আমলে না নেওয়ার বিষয়ে ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, অভিযোগটি তদন্ত সাপেক্ষে মামলা রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান