দুই ফিলিস্তিনিকে হত্যার পর বুলডোজার দিয়ে চাপা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নিরস্ত্র দুই ফিলিস্তিনিকে হত্যা করে বুলডোজার দিয়ে সঙ্গে সঙ্গে বালু চাপা দিয়েছে ইসরায়েলি সেনারা। ভয়াবহ এ ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

ওই দুইজনের মধ্যে একজন সাদা কাপড় উড়াচ্ছিলেন। অর্থাৎ তিনি আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছিলেন। তা সত্ত্বেও খুব কাছ থেকে গুলি করে ওই ব্যক্তিকে হত্যা করে ইসরায়েলি সেনারা।

ঘটনাটি ঘটেছে গাজা সিটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নাবলুসিতে। নৃসংস হত্যার শিকার ওই ফিলিস্তিনিরা আল-রশিদ সড়ক দিয়ে গাজার উত্তরাঞ্চলে অবস্থিত নিজ বাড়িতে ফেরার চেষ্টা করছিলেন। তখনই ইসরায়েলি সেনাদের বর্বরতার মুখে পড়েন তারা।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় অনতিবিলম্বে যুদ্ধবিরতির প্রস্তাব পাস হওয়ার পরই দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে হত্যার ভিডিও সামনে আসল।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, একজন ব্যক্তি ইসরায়েলি সেনাদের কাছে যাচ্ছেন। তার হাতে সাদা কাপড় ছিল। অপরজন অন্যদিকে যাচ্ছিলেন। কিন্তু পুরো সময় তিনি সাদা কাপড় তুলে রেখেছিলেন।

যে ব্যক্তি অন্যদিকে যাচ্ছিলেন তার কাছে যায় ইসরায়েলিদের একটি সাঁজোয়া যান। সেখান থেকে তাকে গুলি করা হয়। এরপর সঙ্গে সঙ্গে বালুতে লুটিয়ে পড়েন তিনি।

গুলি করে হত্যার পর বুলডোজার দিয়ে দুইজনের মরদেহ দ্রুত সময়ের মধ্যে বালুতে পুঁতে ফেলা হয়। তবে বুলডোজার দিয়ে মরদেহগুলো এমনভাবে নাড়ানো হচ্ছিল যেন এগুলো কোনো পশুপাখির মরদেহ।

এ ঘটনাকে ‘নৃসংস যুদ্ধাপরাধ’ হিসেবে অভিহিত করেছে দ্য কাউন্সিল অব আমেরিকান-ইসলামিক রিলেশন্স (সিএআইআর)। সংস্থাটি বলেছৈ, ইসরায়েলি সেনারা খেয়ালখুশিমতো ফিলিস্তিনিদের হত্যা করছে এবং মরদেহগুলোর সঙ্গে এমন আচরণ করেছে যেন এগুলো ‘ময়লা’। সূত্র: আলজাজিরা

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান