দুই দলের সমাবেশ : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশের তল্লাশি

news-image

নিউজ ডেস্ক : রাজধানীতে বিএনপি ও আওয়ামী লীগের মহাসমাবেশ কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে একাধিক চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। তবে পুলিশ বলছে, এটি তাদের রুটিন কাজ।

বৃহস্পতিবার (২৭ জুলাই) রাত থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি করতে দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক এলাকায় ঢাকামুখী বাস, মিনিবাস, প্রাইভেটকার, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি করছেন পুলিশ সদস্যরা। কোনো যাত্রীকে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাসে যাত্রীদের ব্যাগ এবং ব্যক্তিগত গাড়ির ভেতরে তল্লাশি করতেও দেখা গেছে পুলিশ সদস্যদের।

ইসরাফিল হোসেন নামে এক যাত্রী বলেন, অফিসে কাজ শেষে প্রাইভেটকারে চড়ে বাড়ি ফিরছিলাম। পথিমধ্যে পুলিশ আমাদের জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়। তেমন ভোগান্তির শিকার হতে হয়নি।

আব্দুর রহিম নামে আরেক যাত্রী বলেন, জরুরি কাজে যাওয়ার জন্য শিমরাইল মোড় থেকে গাড়িতে উঠেছি। মৌচাক আসামাত্রই পুলিশ আমাদের বাস থামিয়ে সবাইকে তল্লাশি করেছে। কিছু না পেয়ে বাস ছেড়ে দেয়।

জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, চেকপোস্ট আমাদের রুটিন কাজ। এটি বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নয়। আমাদের জেলা পুলিশ বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়েছে। জনগণের সড়কে যাতায়াত করতে যেন কোনো সমস্যা না হয় সেজন্যই পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। সড়কে যাতে প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় সে কারণে এ চেকপোস্ট বসানো হয়েছে।

গাড়ি থামিয়ে তল্লাশির বিষয়ে তিনি বলেন, আমাদের কাউকে সন্দেহ হলে তাকে তল্লাশি করছি। তবে কাউকে হয়রানি করা হচ্ছে না।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান