দুই ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ, সাবেক সাংসদ গ্রেপ্তার

news-image

কুমিল্লা প্রতিনিধি : এলডিপি সাবেক সাংসদ রেদোয়ান আহমেদকে গ্রেপ্তার করেছে কুমিল্লার চান্দিনা থানা পুলিশ। সোমবার বিকেল তিনটার দিকে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমাবার চান্দিনা কলেজ মাঠে ঈদ পুনর্মিলনী সমাবেশ ডাকে এলডিপির সাবেক সংসদ সদস্য গ্রুপ। একই দিনে রেদোয়ান আহমেদ কলেজ ছাত্রলীগ ও কুমিল্লা উত্তর জেলা সেচ্ছাসেবক লীগ যৌথ কর্মীসভা ডাকে। এতে চান্দিনা মাঠে সমাবেশে ১৪৪ ধারা জারি করে পুলিশ।

সোমবার দুপুর দুইটার দিকে সাবেক সাংসদ রেদোয়ান আহমেদ কলেজের গেইট থেকে বের হলে ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। ছাত্রলীগ নেতাকর্মীরা তার গাড়িকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে।

এক পর্যায়ে রেদোয়ান আহমদ ছাত্রলীগ কর্মীদের লক্ষ্য করে গুলি করেন বলে অভিযোগ। এতে ছাত্রলীগ ও সেচ্ছাসেবক লীগের দুই নেতা গুলিবিদ্ধ হয়েছেন।

গুলিবিদ্ধরা হলেন ছাত্রলীগ কর্মী জনি আহমেদ (২২) ও কুমিল্লা উত্তর জেলা সেচ্ছাসেবক লীগ কর্মী নাজমুল হোসেন নাঈম (২৮)। এ সময় রেদোয়ান আহমেদ চান্দিনা থানায় সেচ্ছায় পুলিশ হেফাজতে চলে যান। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

এই ঘটনার পর চান্দিনা থানার সামনে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা উত্তর জেলা সেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তানভীর আহমেদ বলেন, রেদোয়ান আহমেদকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। শুনেছি তিনি ছাত্রলীগের দুইজন নেতাকর্মীর উপর গুলি করেছেন। পুরো বিষয়টি আমরা গুরুত্ব সহকারে উদঘাটনের চেষ্টা করছি।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান