দুই কোটি ২০ লাখ টন খাদ্যশস্য রফতানি আটকে দিয়েছে রাশিয়া: জেলেনস্কি

news-image

রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের বন্দর অবরোধের মাধ্যমে দেশটির দুই কোটি ২০ লাখ টন খাদ্যশস্য রফতানি আটকে দেওয়ার অভিযোগ করেছে কিয়েভ। শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এমন অভিযোগ করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।

ভলোদিমির জেলেনস্কি বলেন, ইউক্রেনের প্রায় অর্ধেক খাদ্যশস্য রফতানি বর্তমানে আটকে আছে। কারণ রাশিয়া কৃষ্ণ সাগর এবং আজভ সাগরের মধ্য দিয়ে রফতানির প্রধান রুটটি অবরোধ করে রেখেছে।এমন পরিস্থিতিকে বৈশ্বিক খাদ্য নিরাপত্তার জন্য সম্ভাব্য ‘বিপর্যয়’ হিসেবে আখ্যায়িত করেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

জেলেনস্কি বলেন, দুই কোটি ২০ লাখ টন খাদ্যশস্য গুদামজাত করে রাখা হয়েছে। আমরা সেগুলো আন্তর্জাতিক বাজারে সরবরাহ করতে পারছি না। অথচ এই সময়ে বিশ্ব বাজারে এসব খাদ্যশস্যের চাহিদা রয়েছে।

এর আগে মস্কোর এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ভ্লাদিমির পুতিন জোর দিয়ে বলেছেন রাশিয়ান ফেডারেশন শস্য ও সার রপ্তানির মাধ্যমে খাদ্য সংকট কাটিয়ে উঠতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে প্রস্তুত। তবে শর্ত থাকে যে পশ্চিমাদের আরোপ করা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নিষেধাজ্ঞা তুলে নিতে হবে।’

রাশিয়ার অবস্থানকে ‘ব্ল্যাকমেইল’ হিসেবে আখ্যা দিয়েছে ইউক্রেন। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস বলেছেন, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের ফলে সৃষ্ট খাদ্য সংকটকে অস্ত্র বানিয়ে ‘বিশ্বের কাছ থেকে মুক্তিপণ আদায়ের চেষ্টা’ করছেন পুতিন।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান