দুই আসনে এগিয়ে পিটিআই প্রার্থীরা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচন শেষে এখন ভোট গণনা চলছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সারা দেশে নির্বাচন অনুষ্ঠিত হয়।

পাক সংবাদমাধ্যম এক্সপ্রেস টিবিউন তাদের সর্বশেষ নির্বাচনী আপডেটে জানিয়েছে, অন্তত দুটি আসনে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই সমর্থিত প্রার্থীরা এগিয়ে আছেন।

সেগুলো হলো— শিয়ালকোটের জাতীয় পরিষদের ৭১ নম্বর আসন। সেখানে এগিয়ে আছেন পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থী রেহানা ইমতিয়াজ দার। তিনি ৩৫৮টি বুথের মধ্যে ২২টির ফলাফল শেষে ৫ হাজার ১৮ ভোট পেয়ে এগিয়ে আছেন। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নওয়াজ শরীফের মুসলিম লীগের খাজা আসিফ ৩ হাজার ৭৬১ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে আছেন।

এছাড়া মুলতানের জাতীয় পরিষদের ১৫১তম আসনে এগিয়ে আছেন পিটিআইয়ের প্রার্থী মেহের বানু কোরেশি। তিনি পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কোরেশির মেয়ে। পিটিআইয়ের এ প্রার্থী ৯ হাজার ৪৭৫ ভোট পেয়ে এগিয়ে আছেন। অপরদিকে নওয়াজ শরীফের মুসলিমের লীগের মালিক আব্দুল গাফ্ফার ৬ হাজার ৫২০ ভোট পেয়ে দ্বিতীয়স্থানে আছেন।

বিশ্বের পঞ্চম বৃহত্তম গণতান্ত্রিক দেশ পাকিস্তানে ৮৫৫টি আসনে বৃহস্পতিবার নির্বাচন হয়।

এর আগে দেশটিতে ২০১৮ সালে নির্বাচন হয়েছিল। সেবারের তুলনায় এবারের নির্বাচনে অনেক পরিবর্তন ছিল। এবারের নির্বাচনের জন্য ৪৮ বিলিয়ন পাকিস্তানি রুপি বরাদ্দ করা হয়েছিল। এছাড়া এবার দেশটির মোট নাগরিকের মধ্যে ৫০ শতাংশ ভোটার ছিলেন। এমনকি এবারের নির্বাচনে রেকর্ড সংখ্যক ১৮ হাজার স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করেছেন। ব্যালট পেপার ছাপাতে ব্যবহার করা হয়েছে ২০ কোটি ৬০ লাখ কাগজ।

পাকিস্তানে এবারের নির্বাচনে অংশ নিতে পারেনি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনটি আলাদা মামলায় কারাদণ্ড পেয়ে তিনি এখন জেলে বন্দি আছেন। তবে ইমরান খান জেলের ভেতর থেকেই নিজের ভোট প্রদান করেছেন।

নির্বাচন উপলক্ষ্যে বৃহস্পতিবার সরকারি ছুটি ঘোষণা করা হয়। এদিন সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। যা বিকাল ৫টা পর্যন্ত চলে। সবমিলিয়ে ৯০ হাজার ৬৭৫টি বুথে ভোট দেন সাধারণ ভোটারর। এসব ভোট কেন্দ্রের দায়িত্বে ছিলেন ১৪ লাখ কর্মী।

এদিকে নিরাপত্তার কারণ দেখিয়ে ভোটের দিন পাকিস্তানে ইন্টারনেট ও মোবাইল সংযোগ বিচ্ছিন করে দেওয়া হয়। ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফসহ বেশ কয়েকটি দল মোবাইল সংযোগ চালু করার দাবি জানায়।

পাক সংবাদমাধ্যম জিও টিভি জানিয়েছে, মধ্যরাতের পর ভোটের ফলাফল জানা যাবে। আর পূর্ণ ফল জানতে শুক্রবার সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। নির্বাচন কমিশনের ব্যবস্থাপনা সিস্টেমে ফলাফল জানা যাবে। সূত্র: জিও টিভি, এক্সপ্রেস ট্রিবিউন

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার