দুঃখী দেশের তালিকায় সপ্তম বাংলাদেশ

news-image

অনলাইনে ডেস্ক : যুক্তরাষ্ট্রভিত্তিক জরিপ সংস্থা গ্যালাপ আজ সোমবার তাদের একটি সমীক্ষার ফল প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে, বিশ্বের সবচেয়ে ক্ষুব্ধ, দুঃখী এবং অবসাদগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ সপ্তম স্থানে রয়েছে।

বিশ্বের ১২২টি দেশের এক লাখের বেশি মানুষের ওপর এই সমীক্ষা চালানো হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

‘গ্যালাপ ২০২২ গ্লোবাল ইমোশনস রিপোর্ট’ শীর্ষক প্রতিবেদনে মার্কিন এই সংস্থা জানিয়েছে, সমীক্ষায় ১০০ স্কোরের মধ্যে বাংলাদেশ ৪৫ পেয়ে সপ্তম দুঃখী দেশ নির্বাচিত হয়েছে। অন্যদিকে, ৫৯ স্কোর নিয়ে শীর্ষ দুঃখী দেশ হয়েছে তালেবান-শাসিত আফগানিস্তান।

২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি থেকে গত ৩০ মার্চ পর্যন্ত বাংলাদেশের মোট এক হাজার মানুষ সরাসরি এই জরিপে অংশ নেন।

গ্যালাপের প্রধান নির্বাহী কর্মকর্তার নাম জন ক্লিফটন। বিশ্ব এখন যুদ্ধ, মূল্যস্ফীতি এবং করোনাভাইরাসের মতো এক মহামারিতে ভুগছে বলে জানান তিনি।

গ্যালাপের এই প্রতিবেদনে তিনি বলেছেন, মূলত এক দশক ধরে বিশ্বজুড়ে অসুখী মানুষের সংখ্যা বাড়ছে।

মানুষের অসুখী হয়ে ওঠার কারণ সম্পর্কে প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বজুড়ে অসুখী মানুষের সংখ্যা বৃদ্ধির পেছনে পাঁচটি গুরুত্বপূর্ণ সংকট অবদান রেখেছে— দারিদ্র্য, ত্রুটিপূর্ণ সম্প্রদায়, ক্ষুধা, একাকীত্ব এবং ভালো কাজের অভাব।

বিশ্বে সবচেয়ে বেশি চাপ অনুভব করেন আফগানিস্তানের মানুষ। দেশটির নেতিবাচক সূচক স্কোর ৩২; যা ১৬ বছর আগে গ্যালাপের জরিপ শুরু করার পর থেকে সর্বনিম্ন। অন্যদিকে, ইতিবাচক সূচক স্কোর ৮৫ পেয়ে সবচেয়ে কম চাপের দেশ নির্বাচিত হয়েছে পানামা।

এছাড়া পজিটিভ ইমোশনস সূচকে ইন্দোনেশিয়া ও প্যারাগুয়ে যৌথভাবে ৮৪ স্কোর পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। পাশাপাশি এল সালভাদর, নিকারাগুয়া ও হন্ডুরাস যৌথভাবে ৮২ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার