দীপিকা পাড়ুকোনের সঙ্গে সিনেমা করতে চান হিরো আলম

news-image

বিনোদন ডেস্ক : কি করেননি আলোচিত ও সমালোচিত হিরো আলম? গান, অভিনয়, প্রযোজনা- সব কিছুর স্বাদই নিয়েছেন তিনি। এবার হিরো আলম জানালেন তার একটি ইচ্ছের কথা। আর তা হলো বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে সিনেমা করতে চান তিনি।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদন থেকে জানা যায়, গত রোববার সন্ধ্যায় ভারতের সমশেরগঞ্জের বাবুপুর প্রাথমিক স্কুলের মাঠে আয়োজন করা হয়েছিল একটি অনুষ্ঠানের। সেখানে উপস্থিত ছিলেন হিরো আলম। এই অনুষ্ঠানেই দীপিকার সঙ্গে সিনেমা করার ইচ্ছা প্রকাশ করে তিনি বলেন, ‘আমি কোনোদিন ভাবতে পারিনি ওপার বাংলা থেকে এপার বাংলার কোনো অনুষ্ঠানে আসব। ভারতে এসে একদিন দীপিকা পাড়ুকোনের সঙ্গে সিনেমা করতে চাই।’

এদিকে হিরো আলমকে পেয়ে চরম উন্মাদনা দেখা গেছে দেশটি সমরেশগঞ্জের মানুষের মাঝে। তাকে দেখতে দূর দূরান্ত থেকে ছুটে এসেছিলেন মানুষ। হিরো আলমকে পেয়ে সেলফি তুলতে ঝাঁপিয়ে পড়েছিলেন ভক্তরা। পরিস্থিতি সামলাতে ভারতীয় পুলিশকেও হিমশিম খেতে হয়।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান