দীপিকার পর এবার রজনীকান্তের জুটি সোনাক্ষী

৬৩ বছর বয়সেও দাপটের সঙ্গে অভিনয় করে চলেছেন হিন্দি চলচ্চিত্রের প্রখ্যাত অভিনেতা রজনীকান্ত। একের পর এক হাঁটুর বয়সী অভিনেত্রীদের সঙ্গে জুটি বাঁধছেন তিনি। চলতি মাসেই মুক্তি পাচ্ছে দীপিকা পাড়ুকোন ও রজনীকান্ত অভিনীত তামিল ছবি ‘কোচাডায়ান’। এটি মুক্তির আগেই পরবর্তী ছবির শুটিং শুরু করে দিয়েছেন রজনীকান্ত। ‘লিঙ্গা’ নামের তামিল ছবিটিতে তিনি জুটি বেঁধেছেন ২৬ বছর বয়সী তারকা অভিনেত্রী সোনাক্ষী সিনহার সঙ্গে।



‘দাবাং’ ছবিতে সালমান খানের বিপরীতে অভিনয়ের মাধ্যমে ২০১০ সালে বলিউডে যাত্রা শুরু করেছিলেন প্রখ্যাত অভিনেতা ও রাজনীতিবিদ শত্রুঘ্ন সিনহার মেয়ে সোনাক্ষী সিনহা। অল্প সময়েই দারুণ জনপ্রিয়তা অর্জন করেন সোনাক্ষী। বলিউডের খান আর কাপুরদের পাশাপাশি জনপ্রিয় আরও বেশ কয়েকজন অভিনেতার বিপরীতে অভিনয় করে এরই মধ্যে বলিউডে পাকাপোক্ত আসন গেড়েছেন সোনাক্ষী। এবার ‘লিঙ্গা’ ছবির মাধ্যমে তামিল ছবিতে অভিষেক হলো তাঁর।



প্রথম তামিল ছবিতেই রজনীকান্তের মতো সুপারস্টারের বিপরীতে অভিনয়ের সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত সোনাক্ষী। সম্প্রতি ছবিটির প্রথম অংশের শুটিং শেষ করার পর এক টুইটার বার্তায় সোনাক্ষী লিখেছেন, ‘আমার প্রথম তামিল ছবি ‘‘লিঙ্গা’’র প্রথম অংশের শুটিং শেষ করলাম। ছবির দলের সবাই সত্যিই অসাধারণ।’ এক খবরে এমনটিই জানিয়েছে জিনিউজ।



‘লিঙ্গা’ ছবিতে রজনীকান্ত ও সোনাক্ষী ছাড়াও আরেকটি প্রধান চরিত্রে অভিনয় করেছেন তামিল ছবির জনপ্রিয় তারকা অভিনেত্রী আনুশকা শেঠি। ছবিটির কাহিনি লেখার পাশাপাশি এটি পরিচালনার দায়িত্ব পালন করছেন নির্মাতা কে এস রবিকুমার।



‘কোচাডায়ান’ ছবির কাহিনিও লিখেছেন রবিকুমার। বিশাল বাজেটের ত্রিমাত্রিক ছবিটির পরিচালক রজনীকান্তের ২৯ বছর বয়সী মেয়ে সৌন্দরিয়া রজনীকান্ত। ‘কোচাডায়ান’ মুক্তি পাচ্ছে ২৩ মে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার