দীঘির মুখ খুলতে বারণ

news-image

বিনোদন প্রতিবেদক : ২০২১ সালে ‘তুমি আছো তুমি নেই’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে চলচ্চিত্রে অভিষিক্ত হন প্রার্থনা দীঘি। এরপর তিনি ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ ও ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাগুলোয় অভিনয় করেন। সর্বশেষ সরকারি অনুদানের নির্মিত ‘শ্রাবণ জ্যোৎস্নায়’-এর মাধ্যমে আবার বড় পর্দায় আসেনি দীঘি। নতুন বছরে নতুন ছবি মুক্তির মাধ্যমে দীঘির যাত্রা শুরু হলেও হাতে কোনো নতুন ছবির খবর ছিল না এ অভিনেত্রীর।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দীঘির নতুন ফটোশুটের বেশ কয়েকটি পোস্ট করা হয়। ফটোগ্রাফার রাফ ছবিগুলো পোস্ট করেছেন নিজ পেজে। সেই ছবির সূত্র ধরেই দীঘির সঙ্গে যোগাযোগ। স্টেজ পারফর্ম কিংবা ব্রাইডাল শুটের বাইরে নতুন কোনো কাজের খবর আছে কিনা? দীঘির উত্তর, ‘আছে তো বটেই। কিন্তু আপাতত মুখ খোলা বারণ। কিছুই জানাতে পারছি না।’

তবে কথায় কথায় একটু মুখ খুললেন দীঘি। বললেন, ‘দুটি ওয়েব ফিল্মে কাজ করছি। একটি ওটিটি প্ল্যাটফর্ম চরকির, আরেকটি দীপ্ত প্লের। দুটি কাজই দারুণ গল্পের। এর একটি নারীনির্ভর গল্পে। আনুষ্ঠানিকভাবে এর বাইরে আর কিছুই বলতে পারছি না। তারাই জানাবেন।’ ওয়েব ফিল্মে এবারই প্রথম নয় দীঘির, এর আগেও বেশ কয়েকটি ওটিটির ফিল্ম করেছেন তিনি। তবে বড় পর্দার সিনেমায় খুব একটা নেই। অথচ দর্শকের কাছে বড় পর্দায় কাজের মাধ্যমেই পরিচিতি পেয়েছেন।

দীঘি বলেন, ‘নতুন বছরে আমার অভিনীত শ্রাবণ জোছনায় মুক্তি পেয়েছে। সিনেমার গল্পটি দারুণ ছিল। ইমদাদুল হক মিলন আঙ্কেলের উপন্যাস থেকে বানানো ছবিটি। যারা দেখেছেন সবাই গল্পের প্রশংসা করেছেন। আপাতত মুক্তির অপেক্ষায় তো কোনো ছবি নেই আমার। তবে আমি অপেক্ষায় আছি ভালো গল্প ও ভালো সিনেমার। দেখা যাক কবে সেটা পাই।’

এদিকে দীঘি বরাবরই ব্যস্ত থাকছেন স্টেজ পারফর্ম, ব্রাইডাল সাজ ও ফটোশুটে। দীঘি বললেন, ‘স্টেজ পারফর্মের ব্যস্ততা তো সারাবছরই থাকে। পাশাপাশি ফটোশুটও নিয়মিত করছি। পড়ছি নতুন নতুন কাজের চিত্রনাট্যও। সব মিলিয়ে ব্যস্ততাতেই সময় পার করছি।’

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার