দীঘির অভিযোগ, তিনি রাজনীতির শিকার

news-image

বিনোদন প্রতিবেদক : শিশুশিল্পী হিসেবে শোবিজে যাত্রা শুরু হয় প্রার্থনা ফারদিন দীঘির। এরপর ‘কাবুলিওয়ালা’ সিনেমা দিয়ে সবার মন জয় করে নেন তিনি। শুধু তাই নয়, জিতে নেন শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। জনপ্রিয় অভিনেতা সুব্রত এবং প্রয়াত অভিনেত্রী দোয়েল কন্যা- দীঘি এখন চিত্রনায়িকা। বর্তমান সময়ে এসে তিনি জানালেন, ঢালিউড ইন্ডাস্ট্রিতে রাজনীতির শিকার হচ্ছেন দীঘি।

গতকাল সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এই চিত্রনায়িকা অভিযোগ করে লিখেছেন, ‘তুমি জানো একা তারকা শিশু হওয়ার লড়াই, যার মূল তারকাই তার সঙ্গে নেই। প্রায় সময়ই আমি অনেকের পোস্ট দেখি যে, তারা নতুন হিসেবে কাস্ট হচ্ছে। তখন আমি হাসি, মানুষ কেন মিথ্যা আশা দেয় আরেকজনকে, যেখানে তারা আমার ওপর ও আমার দক্ষতা নিয়ে সন্তুষ্ট নয়…।’

দীঘি আরও লিখেছেন, ‘যারা নতুন প্রজেক্টে নতুন জার্নি শুরু করতে যাচ্ছে তাদের সঙ্গে আমার কোনো বিরোধ নেই। কিন্তু ওই ধরনের ভুয়া মানুষের কথা শুনতে শুনতে আমি ক্লান্ত, যারা আমাকে মিথ্যা আশা দেয় এবং দিন শেষে আমাকে অপমানিত করে। আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির লোকেরা বিশ্বের সবচেয়ে বেশি নিষ্ঠুর। আমার কোনো অনুশোচনা নেই, কেননা আমি আমাকে চিনি, জানি আমার দক্ষতা সম্পর্কে। যারা সত্যি আমাকে ভালোবাসেন তাদের দোয়া আমার সঙ্গে আছে এবং আমি আল্লাহর ওপর ভরসা রাখি।’

সবশেষে তিনি বলেন, ‘আমার এই লেখার কোনো উদ্দেশ্য নেই। এটা সবাই জানেন। আর এই ক্ষোভ আমি তিন বছর ধরে বুকে পুষে চলেছি। আমি একেবারে ক্লান্ত ও অসুস্থ হয়ে পড়েছি এই সিন্ডিকেটের খেলায়, দুঃখিত।’

উল্লেখ্য, গত বছর মার্চে নায়িকা হিসেবে অভিষেক হয় দীঘির। তাও আবার একসঙ্গে দুটি সিনেমা দিয়ে। ১২ মার্চ মুক্তি পাচ্ছে তার অভিনীত ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ ও ‘তুমি আছো তুমি নেই’ সিনেমা দুটি। যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন শান্ত খান ও আসিফ ইমরোজ। বর্তমানে একাধিক সিনেমা ও ওয়েব ফিল্মের কাজে ব্যস্ত আছেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান