দিনাজপুরে নিচে নামছে তাপমাত্রা

news-image

অনলাইন ডেস্ক : দিনাজপুরে জেঁকে বসতে শুরু করেছে শীত। সেই সাথে উত্তরের হিমেল হাওয়ায় নিচে নামছে তাপমাত্রা। ঘন কুয়াশার চাদরে ঢাকছে পথ-ঘাট।

বুধবার দিনাজপুরে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ ডিগ্রি সেলসিয়াস।

উল্লেখ্য, মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

নভেম্বরের শুরু থেকে রাতে শীতের হালকা পোশাক ও দিনের বেলায় কিছুটা গরম আবহাওয়ায় ফ্যান চালাতে হয়েছে। মধ্য ডিসেম্বরে এসে বাড়তে শুরু করেছে শীত, হিমেল হাওয়ার প্রভাবে অনুভূত হচ্ছে শীতের তীব্রতা।

দিনাজপুরের আবহাওয়া অফিসের তথ্য মতে, তাপমাত্রা কমার সাথে সাথে এই সপ্তাহের মধ্যে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বৃষ্টির পর থাকতে পারে হালকা শৈত্য প্রবাহ, বাড়তে পারে কনকনে ঠান্ডা।

সূত্র : ইউএনবি

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান