দিনাজপুরে ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ল ট্রাক, গেটম্যান নিহত

news-image

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী লেভেল ক্রসিংয়ে মালবাহী ট্রেনের ধাক্কায় ছিটকেপড়া ট্রাকের নিচে চাপা পড়ে এক গেটম্যান নিহত হয়েছেন। নিহতের নাম সুশান্ত কুমার দাস।

সোমবার রাত ১টা ৫ মিনিটে ফুলবাড়ী পৌর শহরের রেলঘুন্টি নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় প্রায় ৫ ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ থাকে। পরে মঙ্গলবার ভোর ৫টার দিকে ২নং লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

নিহত গেটম্যান সুশান্ত কুমার দাস ঈশ্বরদী জেলার বাসিন্দা।

ফুলবাড়ী স্টেশনমাস্টার মো. ইস্রাফিল সরকার জানান, রাত ১টা ৪ মিনিটে খুলনা থেকে চিলাহাটিগামী ২৩ আপ রকেট মেইন ট্রেনটি ১নং লাইনের প্লাটফর্মে নেয়া হয়। একই সময়ে ২নং লাইনে এমজিবিসি (মালবাহী) ট্রেনকে নেয়ার জন্য লাইন তৈরির আগেই সিঙ্গন্যাল অমান্য করে এমজিবিসি (মালবাহী) ট্রেনের চালক ১নং লাইনে ঢুকে পড়ে।

এতে গেট খোলা থাকায় ওই সময় ট্রাকও ঢুকে পড়লে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রাকটি চূর্ণবিচূর্ণ হয়ে যায় এবং ওই রেলঘুমটিতে কর্তব্যরত গেটম্যান সুশান্ত কুমার দাস ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

ফুলবাড়ী থানার ওসি ফখরুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, অল্পের জন্য রক্ষা পেল স্টেশনে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী ট্রেনটি। পণ্যবাহী ট্রেনটির চালকের অবহেলার কারণেই এ দুর্ঘটনাটি ঘটেছে বলে জানান তারা।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার