দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

news-image

গ্রিসের রাজধানী এথেন্সে আয়োজিত ‘আওয়ার ওশান কনফারেন্সে’ পররাষ্ট্রমন্ত্রীদের উচ্চ পর্যায়ের প্যানেল বৈঠকে দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

এ সময় তিনি পরিবেশ সংরক্ষণ এবং সমুদ্রের উপকূলে বসবাসকারী মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য সমুদ্রের টেকসই ব্যবস্থাপনার মধ্যে ভারসাম্য বজায় রাখার বিষয়ে গুরুত্ব আরোপ করেন।

স্থানীয় সময় বুধবার এথেন্সে ১৫ থেকে ১৭ এপ্রিল আয়োজিত ‘আওয়ার ওশান কনফারেন্সের’ নবম আসরে পররাষ্ট্রমন্ত্রীদের উচ্চ পর্যায়ের প্যানেলে আলোচনায় এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে টেকসই সমুদ্র ব্যবস্থাপনা এবং সামুদ্রিক সম্পদের ব্যবহার নিশ্চিতকরণে বাংলাদেশের গৃহীত উদ্যোগের কথা তুলে ধরেন হাছান মাহমুদ।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী বিবিএনজে চুক্তি অনুমোদন এবং মহাসাগরের জীববৈচিত্র্য পুনরুদ্ধারের জন্য তহবিল বরাদ্দের জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

বাস্তুতন্ত্রের সার্বিক উন্নয়ন এবং গ্রিন শিপিং (যা তুলনামূলক পরিবেশের ক্ষতি কম করে) ব্যবস্থার জন্য বিভিন্ন দেশ প্রায় ১০ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১ লাখ ১০ হাজার কোটি টাকা) প্রতিশ্রুতিবদ্ধ ছিল। এই প্যানেল আলোচনায়, গ্রিস, কোস্টারিকা, কেপ ভার্দে, সাও টোমে এবং প্রিন্সেপের পররাষ্ট্রমন্ত্রীরাও বক্তব্য দেন।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান