দাম নিয়ন্ত্রণে বেসরকারিভাবে চাল আমদানি হবে: খাদ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : বাজারে অতিরিক্ত দাম নিয়ন্ত্রণে বেসরকারিভাবে চাল আমদানি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

সোমবার (৬ জুন) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, আমাদের উৎপাদন ঠিক আছে। কিন্তু চালের ওপর অতিরিক্ত চাপ পড়ায় বাজারদরে এর প্রভাব পড়ছে। মজুদদার ও অসাধু ব্যবসায়ীরাও এর সুযোগ নিচ্ছে।

চলমান অভিযান নিয়ে সাধন চন্দ্র বলেন, সার্বিকভাবে নজরদারি ও অভিযান চলতে থাকবে। পাশাপাশি আমরা বেসরকারিভাবে চাল আমদানি করে বাজারে প্রবাহ বৃদ্ধি করবো। এতে করে বাজার নিয়ন্ত্রণে আসবে। এটাই সবার অভিমত এবং সবাই এই সিদ্ধান্তে সম্মতি জানিয়েছে।

খাদ্যমন্ত্রী বলেন, আমরা শিগিগির চাল আমদানি করার বিষয়টি এই মিটিংয়ের রেজুলেশন (বিশ্লেষণ) নিয়ে সামারি রেডি (সারসংক্ষেপ তৈরি) করবো। এরপর এটা প্রধানমন্ত্রীর কাছে পাঠাবো, তিনি আবার এনবিআরের কাছে পাঠাবেন।

‘আমরা চাল আমদানি শুল্কমুক্ত করার প্রস্তাব দেবো। তারপর ওনারা (এনবিআর) যেভাবে করেন। এরপর আইন মন্ত্রণালয়ে ভেটিং (পরীক্ষা-নিরীক্ষা) হয়ে সরকারি আদেশ (জিও) জারি হবে।’

মন্ত্রী আরও বলেন, পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে সপ্তাহখানেক লাগতে পারে বা যেভাবে ফাইল গড়াবে, সেভাবে হবে। আমরা তো আমাদের দিক থেকে তাড়াতাড়ি করার চেষ্টা করবো।

‘তবে এটা (চাল আমদানি) সীমিত পরিসরে, সীমিত সময়ের জন্য হবে। আগামী মৌসুমে যাতে কৃষকের ক্ষতি না হয় সেটা বিবেচনা করেই এটা হবে।’

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান