দাম না কমা পর্যন্ত সুলভ মূল্যে পণ্য দেবে টিসিবি

news-image

নিজস্ব প্রতিবেদক : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানান, দাম না কমা পর্যন্ত সুলভ মূল্যে পণ্য দিয়ে যাবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এক বছরে সরকার ৫ হাজার ২০০ কোটি টাকা ভর্তুকি দিয়েছে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁও এলাকায় টিসিবির ভর্তুকিমূল্যে চলতি মাসের পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ ও টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান।

বাণিজ্যমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড ডিজিটাল করার উদ্যোগ নেয়া হয়েছে। এতে এক পরিবার একাধিক কার্ড নিতে পারবে না। আসন্ন রমজানে সারাদেশে ছোলার পাশাপাশি ঢাকায় খেজুর বিক্রি করবে টিসিবি।

১১০ টাকা লিটারে বোতলজাত সয়াবিন তেল, প্রতি কেজি চিনি ৬০ টাকায় এবং ৭০ টাকায় মসুর ডাল বিক্রি করবে সংস্থাটি। এই দফায় একজন ক্রেতার কাছে এক কেজি চিনি, দুই কেজি মসুর ডাল ও দুই লিটার সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি। সরকারের ভর্তুকি মূল্যের এসব পণ্য ৪২০ টাকার প্যাকেজে নিতে পারবেন পরিবার কার্ডধারীরা।

টিপু মুনশি বলেন, বঙ্গুবন্ধুর প্রত্যাবর্তন দিবসে একটি কথা বলতে চাই, দেশটা সবার, সবাই মিলে দেশটা এগিয়ে নিতে চাই, আজ দেশে দৃশ্যমান উন্নতি হয়েছে। তবে কেউ কেউ এটা মানতে চায় না। যাই হোক, সবাই মিলেই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার