দাম কমেছে কাঁচামরিচের, বেড়েছে পেঁয়াজের

news-image

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে বেড়েছে ভারতীয় পেঁয়াজের দাম। তবে দাম কমেছে দেশি কাঁচামরিচের।

এক সপ্তাহের ব্যবধানে ভারতীয় পেঁয়াজ কেজিপ্রতি ৪ থেকে ৬ টাকা বৃদ্ধি পেয়ে বর্তমানে বিক্রি হচ্ছে ২৪ টাকায় এবং দুই দিনের ব্যবধানে ৩৫ টাকা কমে দেশি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৩০ টাকা দরে। সব নিত্যপণ্যের দাম বৃদ্ধির ফলে অনেকটাই বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। ভারত থেকে পেঁয়াজের আমদানি কম হওয়ার ফলে বেড়েছে দাম এবং দেশি কাঁচামরিচের সরবরাহ বৃদ্ধির ফলে কমেছে দাম- বলছেন ব্যবসায়ীরা।

শুক্রবার হিলির কাঁচাবাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা আব্দুল কাহের বলেন, হিলি বাজারে দেশি পেঁয়াজ নেই বললেই চলে। যার জন্য ব্যবসায়ীরা ইচ্ছামতো পেঁয়াজের দাম রাখছেন। আমরা সাধারণ মানুষ সেই বেশি দামেই কিনছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো অভিযান পরিচালনা করা হয় না। যদি নিয়মিত অভিযান পরিচালনা করা হতো তাহলে দাম এত উঠানামা করত না।

তিনি আরও বলেন, দুদিন আগে কাঁচামরিচ কেজিপ্রতি কিনেছিলাম ৬০ থেকে ৬৫ টাকা দরে। এখন অনেকটাই দাম কমেছে। তবে অন্যসব পণ্যের দাম বেশি। চাল, ময়দা, চিনি, মসলাজাতীয় পণ্যের দাম কমছেই না। আমরা সাধারণ মানুষ অনেক বিপাকে রয়েছি।

হিলি বাজারের কাঁচামরিচ বিক্রেতা বিপ্লব শেখ বলেন, দেশের বাজারে কাঁচামরিচের সরবরাহ বৃদ্ধির কারণে দুই দিনের ব্যবধানে কমেছে দাম। আমরা জয়পুরহাট, নওগাঁ থেকে এসব কাঁচামরিচ এনে বিক্রি করি। এখন দাম কমেছে যার জন্য কম দামে বিক্রি করছি। আগের থেকে বিক্রি অনেকটাই বৃদ্ধি পেয়েছে।

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা শাহাবুল ইসলাম বলেন, কয়েক দিন বৃষ্টির কারণে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি কমে গেছে। যার ফলে দেশের বাজারে চাহিদা বৃদ্ধি পেয়েছে। আমরা আমদানিকারকদের থেকে বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করছি। তবে আগের থেকে ক্রেতা অনেকটাই কমেছ।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার