দামেস্ক বিমানবন্দরে ইসরায়েলি হামলায় ৫ সিরীয় সেনা নিহত

news-image

অনলাইন ডেস্ক : সিরিয়ার দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর ও রাজধানীর দক্ষিণে কয়েকটি অবস্থানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে পাঁচ সেনা নিহত ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

শনিবার (১৭ সেপ্টেম্বর) ভোররাতে দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয়টি জানিয়েছে, সিরিয়ার এয়ার ডিফেন্স হামলা প্রতিরোধ করেছে এবং অধিকাংশ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে।

হামলার কারণে বিমানবন্দরের কার্যক্রম বিঘ্নিত হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

আঞ্চলিক কূটনৈতিক ও গোয়েন্দা সূত্রগুলো বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, হিজবুল্লাহসহ সিরিয়া ও লেবাননের মিত্রদের অস্ত্র সরবরাহের জন্য তেহরানের ক্রমবর্ধমান আকাশপথ ব্যবহারে বিঘ্ন ঘটাতে সিরিয়ার বিমানবন্দরগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে ইসরায়েল।

স্থলপথে সরবরাহ বিঘ্নিত হওয়ার পর তেহরান সিরিয়ায় তার বাহিনী এবং মিত্র যোদ্ধাদের সামরিক সরঞ্জাম বহনের আরও নির্ভরযোগ্য উপায় হিসেবে বিমান পরিবহনকে বেছে নিয়েছে।

আরব বসন্তের প্রভাবে ২০১১ সালে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু হলে তা একসময় গৃহযুদ্ধে রূপ নেয়। এই যুদ্ধে কয়েক লাখ মানুষ নিহত এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান