দাপুটে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে সহজেই হারালো ভারত

news-image

স্পোর্টস ডেস্ক : শুক্রবার রাতে মোহালিতে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়েছে ভারত। ওপেনিংয়ে রুতুরাজ গায়কোয়াড ও শুভমান গিলের ১৪২ রানের ঝোড়ো জুটিতে সহজ জয়ের পথ গড়ে ফেলে ভারত। এরপর লোকেশ রাহুল ও সূর্যকুমার যাদবের অর্ধশতকের সুবাদে ৮ বল বাকি থাকতেই অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় তুলে নেয় স্বাগতিকরা।

ভারতের লক্ষ্য ছিল ২৭৭ রানের। রান তাড়ায় দুর্দান্ত রুতুরাগ-গিল ২১.৩ ওভারেই তুলে ফেলেন ১৪২ রান। জুটিতে রুতুরাজের অবদান ৭৭ বলে ৭১ আর শুভমান ৬৯ রান। ইনিংসের ২২তম ওভারে জুটি ভাঙেন অ্যাডাম জাম্পা। এলবিডব্লিউর ফাঁদে ফেলেন রুতুরাজকে (৭৭ বলে ৭১ রান)।

২৬তম ওভারে জাম্পার বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন গিলও (৬৩ বলে ৭৪)। ৪৯ বলে অর্ধশতক (৫০) পূর্ণ করে অ্যাবটের বলে মিশেল মার্শের হাতে ক্যাচ তুলে আউট হন সূর্যকুমার যাদব। তবে লোকেশ রাহুল ৬৩ বলে অপরাজিত ৫৮ রান নিয়ে বিজয়ীর বেশেই মাঠ ছাড়েন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছিল অসিরা। ইনিংসের প্রথম ওভারেই ওপেনার মিশেল মার্শকে (৪ বলে ৪) ফেরান ভারতীয় পেসার মোহাম্মদ শামি। শুভমান গিলের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথে হাঁটেন তিনি।

এরপর ব্যাট হাতে দলের হাল ধরেন ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথ। ১০৬ বল থেকে ৯৪ রানের জুটিতে স্বাগতিকদের বিপক্ষে চ্যালেঞ্জিং স্কোরের ভিত্তি গড়ে দেন এই দুই ব্যাটার। ডেভিড ওয়ার্নারের একমাত্র অর্ধশতকের উপর ভর করে ১০ উইকেটে ২৭৬ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া।

৬টি চার আর ২টি ছয়ের মারে হাফসেঞ্চুরি তু্লে নেন ডেভিড ওয়ার্নার। তবে তিনি ইনিংসটি বড় করতে পারেননি। জাদেজার বলে শুভমান গিলের ক্যাচ হয়ে সাজঘরে ফেরেন (৫৩ বলে ৫২) তিনি।

৬০ বল থেকে ব্যক্তিগত ৪১ রানের ইনিংস খেলে মোহাম্মদ শামির দ্বিতীয় শিকার হন স্মিথ। দলের হয়ে ৪৫ বল থেকে ৪৫ রান করেন উইকেটরক্ষক ব্যাটার জশ ইঙ্গলিস। বুমরাহের বলে শ্রেয়াস আয়ারের হাতে ক্যাচ দিয়ে অর্ধশতকের স্বাদ থেকে বঞ্চিত হন তিনি।

এরপর মার্নাস লাবুশেনের ৩৯ ও ক্যামেরন গ্রিনের ৩২ রানের সুবাদে ২৭৬ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় প্যাট কামিন্সের দল।

ভারতের হয়ে ৫১ রানে একাই ৫ উইকেট শিকার করেন মোহাম্মদ শামি। একটি করে উইকেট পান বুমরাহ, অশ্বিন ও জাদেজা।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার