দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

news-image

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। রোববার ভোর সাড়ে ৬টার দিকে সদর উপজেলার কাউগা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেলার রামসাগর তাজপাড়া এলাকার তৈয়ব উদ্দিনের ছেলে আনোয়ারুল ইসলাম (৪০) ও শহরের বড়বন্দর এলাকার কৃষন মজুমদার (৩৫)।

বিষয়টি নিশ্চিত করে কেতোয়ালী থানা পুলিশ জানায়, শ্যালক -দুলাভাই মিলে ভোর সাড়ে ৬টার দিকে মোটরসাইকেল যোগে ফুলবাড়ীর দিকে যাচ্ছিলেন। পথে সদর উপজেলার কাউগাঁ রাজাপুকুর এলাকায় একটি ট্রাককে সাইড দিতে গিয়ে মহাসড়কেরে ওপর দাঁড়িয়ে থাকা দুর্ঘটনাকবলিত আরেকটি ট্রাকের পেছনে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে রাস্তার ওপর ছিটকে পড়ে দুজনই মারা যান। তাদের মরদেহ উদ্ধারে গিয়ে ২২ বোতল ফেন্সিডিলও জব্দ করে পুলিশ।

এদিকে, এ দুর্ঘটনায় নিহতের ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে বলে জানান কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান