দলে অবদান রাখতে মুখিয়ে আছেন সাকিব

news-image

ক্রীড়া ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ অষ্টম আসরে নিজেদের প্রথম দুই ম্যাচে দুর্ভাগ্যজনকভাবে আউট হয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। তবে দলের টেকনিক্যাল পরামর্শক শ্রীধরন শ্রীরাম জানিয়েছেন, আগামীকাল জিম্বাবুয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে দলের জন্য অবদান রাখতে মুখিয়ে আছেন সাকিব।

নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে ভালো সময় পার করেছেন সাকিব। ব্যাক-টু-ব্যাক হাফ-সেঞ্চুরি করেছিলেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে চলতি আসরে এখন পর্যন্ত দুই অংকের কোটা স্পর্শ করতে পারেননি তিনি। নেদারল্যান্ডসের বিপক্ষে ৭ এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১ রান করে আউট হন সাকিব।

শ্রীরামের মতে, দলের ঘুরে দাঁড়াতে সাকিবের পারফরম্যান্স গুরুত্বপূর্ণ। প্রথম দুই ম্যাচে দুর্ভাগ্যজনকভাবে আউট হওয়াটাই ভালো করতে অনুপ্রাণিত করবে সাকিবকে।

শ্রীরাম বলেন, ‘সে (সাকিব) মাত্রই বিশ্বের এক নম্বর অলরাউন্ডার হয়েছে। নিউজিল্যান্ডে দুর্দান্ত একটি সিরিজ কাটিয়েছে এবং সেখানে তার মাত্র দুটি ইনিংস ছিল। আমার মনে হয়, ওই সময় তার জন্য এটি সঠিক শট ছিল। কারণ লেগ-স্পিনারের জন্য ছোট বাউন্ডারি ছিলো। ১০০টির মধ্যে ৯৯বার আপনি ছয় মারবেন। যদি সেটি ছয় হয়ে যেত, এমনকি শেষ ম্যাচে রিভিউ না করা দুর্ভাগ্যজনক ছিল। লেগ-স্টাম্পের বাইরে বল পিচ করেছিল।’

তিনি আরও বলেন, ‘সাকিবের মতো একজন দুর্দান্ত খেলোয়াড়ের সঙ্গে দুটি দুর্ভাগ্যজনক ডিসমিসালের জন্য আপনি কী করবেন? আমি মনে করি, সে এখানে লড়াই করার জন্য প্রস্তুত।’

শ্রীরাম স্বীকার করেছেন, গতি এবং বাউন্সের কারণে গাব্বায় ভিন্ন ধরনের চ্যালেঞ্জ থাকবে।

তিনি বলেন, ‘সাদা চোখে গাব্বারটি সাধারণ উইকেট। এখানের ভালো গতি, বাউন্সের ঙ্গে মানিয়ে নিতে হবে। হয়তো প্রথম দিকে কিছুটা মুভমেন্ট থাকবে। কিন্তু আমি মনে করি, খুব ভালো ব্যাটিং উইকেট, দ্রুত গতির আউটফিল্ড, শটের মূল্য থাকবে। এখানে শট খেলার মূল্য পাবেন। সুযোগ বুঝে বলকে ফাঁকা জায়গায় খেলতে হবে। এটি একটি ভালো ও হাই-স্কোরিং ম্যাচ হবে। হতে পারে ১৬০-১৭০ স্কোরের ম্যাচ হবে।’

গত ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর ব্যাটিং কোচ জেমি সিডন্স বলেছিলেন, দক্ষিণ আফ্রিকার কাছে হারের কারণ হলো- বড় হিটার না হওয়ার সত্ত্বেও ছক্কা মারার চেষ্টা চালিয়ে যাচ্ছিল ব্যাটাররা। তাই তাদের নিজেদের পরিবর্তন করা উচিত এবং তদের এখন স্মার্ট হওয়া উচিত। ব্যাটারদের কীভাবে সেগুলো কাজে লাগানো উচিত, সেটি জানিয়েছেন শ্রীরাম।

তিনি বলেন, ‘মাঠের আকৃতি সর্ম্পকে, আপনি জানতে পেরেছেন। উপমহাদেশে খেলার জন্য এটি বেশ ভিন্ন বা নিউজিল্যান্ডের মতো কিছু জায়গায় খেলার থেকেও বেশ আলাদা। অস্ট্রেলিয়াতেও চ্যালেঞ্জ থাকছে। আমরা প্রথম সংবাদ সম্মেলনে মাঠের আকৃতি নিয়ে কথা বলেছিলাম।’

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার