দর্শনা সীমান্তে ৭ কোটি টাকার স্বর্ণ জব্দ

news-image

নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে প্রায় সাত কোটি টাকা মূল্যের ৯ দশমিক ৮৬০ কেজি ওজনের ৫৮টি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি। এসময় স্বর্ণ পাচারকারীকে আটক করা হয়।

বৃহস্পতিবার সকালে এই অভিযান চালিয়ে স্বর্ণ জব্দ ও ওই পাচারকারীকে আটকের কথা জানিয়েছে বিজিবির চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক শাহ মো. ইশতিয়াক বলেন, ব্যাটালিয়নের অধীনস্থ বারাদী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে স্বর্ণের একটি বড় চালান বাংলাদেশ থেকে ভারতে পাচার হওয়ার তথ্য পেয়ে বিজিবির একটি বিশেষ দল সীমান্ত পিলার ৭৯ থেকে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দর্শনার নাস্তিপুর কবরস্থান সংলগ্ন প্রাইমারি স্কুল এলাকায় অবস্থান নেয়। বেলা ১১টার দিকে একজন সন্দেহভাজন ব্যক্তিকে মোটরসাইকেলে ওই এলাকা দিয়ে সীমান্তের দিকে যেতে দেখে থামতে বলেন বিজিবির সদস্যরা। কিন্তু তিনি মোটরসাইকেল থামিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন।

বিজিবির টহল দল দুই ভাগে বিভক্ত হয়ে একটি দল চোরাকারবারীকে ধাওয়া করে আটক করে। অপর দলটি মোটরসাইকেলটি জব্দ করে। জব্দ মোটরসাইকেল তল্লাশি করে সিট কভারের নিচে এয়ার ক্লিনার ফিল্টার বাক্সের ভেতর থেকে স্কচটেপ দিয়ে বিশেষ কায়দায় মোড়ানো ১১টি প্যাকেট উদ্ধার করে। প্যাকেটগুলো থেকে ছোট বড় ৫৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। স্বর্ণের পরিমাণ ৯ কেজি ৮৬০ গ্রাম। আনুমানিক বাজারমূল্য ৬ কোটি ৬০ লাখ ৩৫ হাজার ৭৪০টাকা।

তিনি আরও বলেন, এ ঘটনায় দর্শনা থানায় মামলা দায়ের করা হয়েছে। আটক স্বর্ণ পাচারকারীকে থানায় হস্তান্তর এবং জব্দ স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার