দগ্ধ ৮২% রোগী চোখ মেলতে পারছেন না

news-image

চট্টগ্রাম ব্যুরো : সীতাকুণ্ড বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণে দগ্ধ রোগীদের অধিকাংশের চোখের সমস্যা হচ্ছে। তারা চোখ মেলতে পারছেন না। তাদের শ্বাসনালিও পুড়েছে। এখন পর্যন্ত দগ্ধ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৩০ জন। তার মধ্যে অধিকাংশই চিকিৎসা নিচ্ছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে।

গতকাল সোমবার দুপুরে চমেক হাসপাতালের ৩৬ নম্বর বার্ন ইউনিট ও ৩১ নম্বর ওয়ার্ডে গিয়ে দেখা যায়, অগ্নিদগ্ধদের বেশির ভাগেরই শ্বাসনালি পুড়ে গেছে। এই তথ্য দিয়ে চিকিৎসকরা বলেছেন, শ্বাসনালি পুড়ে যাওয়া রোগীদের চিকিৎসা চমেক হাসপাতালে নেই। যেসব রোগীর শ্বাসনালি পুড়েছে, তাদের মধ্যে ৮২ শতাংশ রোগীর চোখেও সমস্যা হচ্ছে।

সকালে পোড়া রোগীদের দেখতে এসেছিলেন শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জাতীয় সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, অধিকাংশের চোখের সমস্যা হচ্ছে। তাদের চোখের চিকিৎসক দেখাতে হবে। তা হলে তারা দ্রুত সুস্থ হবেন।

চিকিৎসকরা জানিয়েছেন, পেট্রোল বা কোনো দাহ্য পদার্থ কিংবা গ্যাস থেকে আগুন লাগলে বা বদ্ধ কোনো জায়গায় আগুন লাগলে মানুষের শ্বাসনালি পুড়ে যাওয়ার শঙ্কা সবচেয়ে বেশি থাকে। শ্বাসনালির পোড়াটা সরাসরি ফুসফুসে প্রভাব সৃষ্টি করে। এ ছাড়া দাহ্য পদার্থের লাভা যদি রোগীর চোখে লাগে, তা হলে তাদের চোখের মারাত্মক ক্ষতি হয়। বিশেষ করে চোখের কর্ণিয়া বেশি ক্ষতিগ্রস্ত হয়।

গতকাল দুপুরে ৩৬ নম্বর বার্ন ইউনিটে কথা হয় দগ্ধ তোফাজ্জল হকের (৩৮) সঙ্গে। তিনি বিএম ডিপোর আইটির প্রধান। তিনি বলেন, ‘আমার ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। শরীরে তেমন সমস্যা না হলেও আমি এখন চোখ মেলতে পারছি না। চোখ জ্বলছে। মনে হচ্ছে, আমার চোখের মধ্যে কেউ মরিচের গুঁড়া ছিটিয়ে দিয়েছে। এখানকার চিকিৎসকরা পরে আমাকে চোখের ডাক্তার দেখাতে বলছেন।’

একই ওয়ার্ডে আমিরুল ইসলাম (৩২) নামের আরেক রোগী বলেন, তার শরীর তেমন পোড়েনি। তবে মুখের কিছু অংশ পুড়েছে। এ ছাড়া তার মুখে ধোঁয়া প্রবেশ করে শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি চোখে দেখছেন কম।

চট্টগ্রাম মেডিক্যালের ৩৬ নম্বর ওয়ার্ডের সহকারী রেজিস্ট্রার লিটন কুমার পালিত বলেন, যদি দাহ্য পদার্থের কারণে বিস্ফোরণ ঘটে, তা হলে চোখে ও শ্বাসনালিতে সমস্যা হবে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. রফিক উদ্দিন বলেন, আহতদের শরীরের তিন থেকে ৬০ শতাংশ পুড়ে গেছে। বেশির ভাগের শ্বাসনালি ও চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে বেশি।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান আমাদের সময়কে বলেন, ‘যাদের চোখের সমস্যা হচ্ছে, তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হবে।’

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার