দক্ষিণ আফ্রিকায় নাইটক্লাবে ১৭ জনের মরদেহ

news-image

দক্ষিণ আফ্রিকার একটি জনপ্রিয় নাইটক্লাবে ১৭ জনের মরদেহ পাওয়া গেছে। রবিবার (২৬ জুন) দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর পূর্ব লন্ডনের ক্লাবটিতে তাদের মৃত অবস্থায় পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ।

ব্রিগেডিয়ার টেম্বিনকোসি কিনানা বলেন, শহরের কেন্দ্র থেকে প্রায় ৩ কিমি দূরের সিনারি পার্কের ঘটনা সম্পর্কে পুলিশকে জানান স্থানীয়রা। বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, তাৎক্ষণিকভাবে আমরা কোনও অনুমান করতে পারছি না। কীভাবে তাদের মৃত্যু হলো, এ নিয়ে তদন্ত শুরু হয়েছে। মৃতদের অধিকাংশই ১৮ থেকে ২০ বছর বয়সী।

এ ঘটনায় নাইটক্লাব এবং আশপাশের এলাকায় ব্যাপক পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিশেষজ্ঞদের ঘটনাস্থলে দেখা গেছে। তাৎক্ষণকিভাবে তাদের পরিচয় শনাক্ত করতে পারেনি প্রশাসন।

সূত্র: স্কাই নিউজ, আল জাজিরা।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান