দক্ষিণ আফ্রিকায় গুলিতে প্রাণ গেল বাংলাদেশি যুবকের

news-image

নোয়াখালী প্রতিনিধি : দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মো. আফসার আহমেদ (৪০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (২২ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে বাংলাদেশ সময় রাত ৯টার দিকে স্টেইট প্রদেশের ব্লুমফন্টেইন সংলগ্ন বোসাবেলোয় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসীরা তাকে গুলি করে।

নিহত মো. আফসার আহমেদ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের চেয়ারম্যান ঘাট এলাকার মৌলভী বাড়ির জয়নাল আবেদিনের ছেলে।

জানা যায়, ভাগ্য পরিবর্তনের আশায় ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান আফসার আহমেদ। তিনি দক্ষিণ আফ্রিকায় বিয়েও করেন। তাদের ঘরে দুই সন্তান রয়েছে। এ বছরের শেষের দিকে পরিবারসহ আফসারের বাংলাদেশে আসার কথা ছিল।

দক্ষিণ আফ্রিকা প্রবাসী মো. মামুন বলেন, বাংলাদেশ সময় রাত ৯টার দিকে একদল কৃষ্ণাঙ্গ সন্ত্রাসী আফসারের ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে। এক পর্যায়ে তারা আফসারকে গুলি করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চরপার্বতী ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সভাপতি মোতাহের হোসেন বাদল বলেন, ২-৩ মাস পরে আফসারের বাড়িতে আসার কথা ছিল। সে শপিংসহ নানা কাজ সেরে রেখেছে। কিন্তু সন্ত্রাসীরা এভাবে একটা তাজা প্রাণ হত্যা করেছে। তার মৃত্যুর খবরে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

চরপার্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোহাম্মদ হানিফ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভাগ্য পরিবর্তনের জন্য গিয়ে আজ আফসার আহমেদ লাশ হয়েছে। তার মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবারের সবাই কান্নায় ভেঙে পড়েন। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান