দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম সেঞ্চুরিয়ান মুশফিক

news-image

স্পোর্টস ডেস্ক :দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এর আগে ১৭টি ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশ। তার মধ্যে জিতেছে ৩টিতে। হেরেছে ১৪টিতে। আগের ১৭ ম্যাচের বাংলাদেশের হয়ে কেউ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি হাঁকাতে পারেনি।

অধরা সেই কাজটি আজ রোববার কিম্বার্লিতে করে দেখিয়েছেন মুশফিকুর রহিম। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে চার নম্বরে ব্যাট করতে নেমে প্রায় প্রত্যেক ব্যাটসম্যানের সঙ্গে ছোট ছোট কার্যকরী জুটি গড়েন। তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি। এর আগে তিনি সবশেষ ২০১৫ সালের নভেম্বরে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন। প্রায় দুই বছর পর আবার হাসল টেস্ট অধিনায়কের ব্যাট।

রোববার ১০৮ বল খেলে সেঞ্চুরি তুলে নেন মুশফিক। যেখানে ১০টি চারের পাশাপাশি ২টি ছক্কার মারও রয়েছে।

এ জাতীয় আরও খবর

ইলিয়াস কাঞ্চনের সুস্থতার খবর দিলেন রোজিনা

ডিসেম্বরজুড়ে রাজপথে সক্রিয় হচ্ছে বিএনপি

১২ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

বীর মুক্তিযোদ্ধা ও উত্তরসূরিদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

অপ্রতিম হত্যা মামলার শুনানি ২৯ নভেম্বর

পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকা, নতুন রেকর্ডের আশা

গোড়ালির চোটে কয়েক মাস মাঠের বাইরে কেইন

প্রতিটি গ্রামে ‘বায়োগ্যাস পল্লি’ গড়ার পরিকল্পনা: প্রতিমন্ত্রী

পুতিনকে ‘খুনি’ আখ্যা দিলেন জেলেনস্কি

নড়াইলে হিন্দুদের বাড়িতে হামলার খবর গুজব: পুলিশ