দক্ষিণে ঝুঁকছেন ঐশ্বরিয়া

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। ১৯৯৭ সালে দক্ষিণী সিনেমা ‘ইরুভার’-এর মাধ্যমে রুপালি জগতে পা রাখেন তিনি। পরের সময়টা কেবলই বলিউডে। হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রিতে একের পর এক জনপ্রিয় সিনেমা উপহার দিয়ে গেছেন। তবে দক্ষিণী সিনেমাপ্রেমীদের সুখবর, সাবেক বিশ্বসুন্দরী আবারও ঝুঁকছেন সাউথ ইন্ডিয়ান চলচ্চিত্রে।

ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, চলতি বছর তামিল ভাষার ‘পোন্নিইন সেলভান’ সিনেমায় দেখা যাবে ঐশ্বরিয়াকে। এ ছাড়া তিনি আরও দুটি দক্ষিণ ভারতীয় সিনেমায় চুক্তিবদ্ধ হচ্ছেন। সম্প্রতি নেলসন দিলীপ কুমার পরিচালিত একটি সিনেমায় নাম লেখান ‘দেবদাস’ তারকা। এতে তার বিপরীতে দেখা যাবে সুপারস্টার রজনীকান্তকে। ‘রোবট’ সিনেমার পর আবারও পর্দায় হাজির হবেন তারা। গুঞ্জন শোনা যাচ্ছে, ‘বাহুবলী’ ও ‘ট্রিপল আর’-এর নির্মাতা এসএস রাজামৌলির পরবর্তী সিনেমায় যোগ দিচ্ছেন ঐশ্বরিয়া। ইতোমধ্যে এই সিনেমায় অভিনয়ের জন্য নাকি সবুজ সংকেতও দিয়েছেন নির্মাতাদের তিনি। যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।

২০১৮ সালে বলিউডের ‘ফ্যানে খান’ সিনেমায় সর্বশেষ অভিনয় করেছেন তিনি। বর্তমানে তার হাতে মনি রত্নমের ‘পোন্নিইন সেলভান’ সিনেমাটি রয়েছে। এর গল্প ১০ শতকের, তখনো রাজা চোলা সিংহাসনে বসেননি। ঐশ্বরিয়াকে চোলা সাম্রাজ্যের মন্ত্রী ও কোষাধ্যক্ষ পেরিয়া পাজুবেত্তারাইয়ারের স্ত্রী নন্দিনী চরিত্রে দেখা যাবে। ‘পোন্নিইন সেলভান’ সিনেমার দুটি পার্ট রয়েছে। প্রথম পার্ট ২০২২ সালে মুক্তি পাবে। দ্বিতীয়টি পরের বছর। ঐশ্বরিয়া ছাড়াও ছবিতে অভিনয় করছেন চিয়ান বিক্রম, কার্তি, জায়াম রবি, তৃষা কৃষ্ণান, মোহন বাবু প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান