দক্ষিণখানে মডার্নার অবৈধ টিকাসহ ক্লিনিক মালিক গ্রেফতার

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর দক্ষিণখান এলাকার দরিদ্র পরিবার সেবা নামে একটি ক্লিনিকে অবৈধভাবে করোনাভাইরাসের মডার্না টিকা দেওয়ার অভিযোগে প্রতিষ্ঠানটির মালিক বিজয়কৃষ্ণ তালুকদারকে (৩৭) গ্রেফতার করেছে দক্ষিণখান থানা পুলিশ। এ সময় ক্লিনিকটি থেকে মডার্নার টিকার দুইটি এম্পুল পাওয়া যায়। যার একটির মধ্যে টিকার আইসিক ছিল। এছাড়া মডার্নার টিকার খালি বক্স পাওয়া যায় ২২টি।

গ্রেফতার বিজয়কৃষ্ণ তালুকদারের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলার পর ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করেছে।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরে দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হক মিয়া জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি রাজধানীর দক্ষিণখান এলাকার দরিদ্র পরিবার সেবা নামে একটি ক্লিনিকে অবৈধভাবে করোনাভাইরাসের মডার্না টিকা দেওয়া হচ্ছে। সেই অভিযোগের ভিত্তিতে গতকাল বুধবার সন্ধ্যা ৭টা থেকে ক্লিনিকটিতে অভিযান পরিচালনা করি।

তিনি আরও বলেন, অভিযানে গিয়ে আমরা দেখি ক্লিনিকটিতে দু’জন টিকা নিচ্ছিলেন। পরে অভিযানে সরকারি নীতিমালা ছাড়া অবৈধভাবে করোনার টিকা দেওয়া অভিযোগে প্রতিষ্ঠানটির মালিক বিজয়কৃষ্ণ তালুকদারকে গ্রেফতার করি। এ সময় ক্লিনিকটি থেকে মডার্নার টিকার দু’টি এম্পুল পাওয়া যায়। যার একটির মধ্যে টিকার আইসিক ছিল। এছাড়া মডার্নার টিকার খালি বক্স পাওয়া যায় ২২টি। সেগুলো পরে আমরা জব্দ করি।

আজিজুল হক মিয়া বলেন, গ্রেফতারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি, তিনি প্রতি ডোজ টিকা এক হাজার টাকার বিনিময়ে মানুষকে দিতেন। তিনি এখন পর্যন্ত কত জনকে টিকা দিয়েছেন এবং কোথা থেকে এই টিকা পেয়েছেন তা জানা দরকার। এজন্য তাকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান