থাইল্যান্ডের গুহা থেকে আরও চার কিশোর উদ্ধার

news-image

থাইল্যান্ডের গুহায় আটকে পড়া কিশোর ফুটবলার ও তাদের কোচকে উদ্ধারে দ্বিতীয় দিনের অভিযান শুরু হওয়ার পর আরও চার কিশোরকে গুহা থেকে বের করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

সোমবার প্রথমে স্থানীয় সময় বিকাল ৪টা ২৭ মিনেটে এক কিশোরকে গুহা মুখে দেখা যায় বলে জানিয়েছে সিএনএন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সও সোমবারের অভিযানে চার কিশোরকে গুহা থেকে বের করে স্ট্রেচারে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে।

উদ্ধার অভিযানের প্রথম দিনে রোববার প্রথম দফায় এরইমধ্যে বের হয়ে এসেছে চার কিশোর। আটকে পড়া বাকি ৮ কিশোর ও তাদের কোচকে উদ্ধারের সোমবার স্থানীয় সময় সকাল ১১টায় দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান শুরু করা হয়।

অভিযান শুরুর পর আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযানের প্রধান সমন্বয়ক নারোংসাক ওসাটানাকর্ন বলেছেন, গতকালের মতোই আজকের পরিস্থিতি ভালো। পানির উচ্চতাও আশঙ্কাজনক নয়।

এই নিয়ে মোট আটজন কিশোরকে উদ্ধার করা হলো। এখনও গুহার ভেতরে আটকে আছেন তাদের কোচ সহ আরও চার কিশোর। তাদের উদ্ধারে অভিযান চলছে।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ