ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতে আমের ফেসপ্যাক

news-image

লাইফস্টাইল ডেস্ক: শুধু আম খেয়েই যে শরীরের পুষ্টির ঘাটতি মেটানো যায় তা নয়। বরং আমকে কাজে লাগিয়ে ত্বকের সৌন্দর্য ও বাড়িয়ে তুলতে পারেন। মজাদার এ ফলটিতে আছে ভিটামিন এ, সি, ই, কে এবং আরও সব খনিজ উপাদান যেমন-থিয়ামিন, রাইবোফ্লবিন, নিয়াসিন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস এবং জিঙ্ক এক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে।
চলুন জেনে নেয়া যাক কীভাবে ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতে আমের ফেসপ্যাক ব্যবহার করবেন।

আর্দ্র ত্বকের পরিচর্যায়
ত্বকের আর্দ্রতা কমতে শুরু করলে ত্বক শুষ্ক হয়ে উঠে। এরই ধারাবাহিকতায় প্রকাশ পায় বলিরেখা। আর্দ্র ত্বকের পরিচর্যার জন্য আমের সঙ্গে ২-৩ চামচ মুলতানি মাটি মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তারপর সেটি মুখে লাগিয়ে কম করে ১৫ মিনিট অপেক্ষা করতে হবে। তারপর মুখটা ভালো করে মাসাজ করে পেস্টটা ধুয়ে ফেলতে হবে।

সতেজ ত্বকের জন্য
অল্প পরিমাণ আম নিয়ে তার সঙ্গে বাদামের গুঁড়ো, ২-৩ চামচ ওটমিল, ২ চামচ কাঁচা দুধ, পানি এবং ৩ চামচ মুলতানি মাটি মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তারপর তা মুখে লাগিয়ে ১৫-২০ মিনিট অপেক্ষা করতে হবে। তারপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে সারা মুখটা।

ত্বকের প্রদাহ কমাতে
ত্বকের ভেতরে প্রদাহের মাত্রা বাড়তে থাকলে ব্রণ এবং পিম্পলের মতো সমস্যা দেখা দেয়। এ সমস্যা থেকে বাঁচতে পরিমাণ মতো আমের সঙ্গে ৩ চামচ মুলতানি মাটি, ১ চামচ গোলাপজল এবং ১ চামচ দই মিশিয়ে তৈরি করা মিশ্রণ মুখে লাগাতে হবে। তারপর ৩০ মিনিট পর ভালো করে মুখ ধুয়ে ফেলতে হবে।

পুড়ে যাওয়া ত্বকের পরিচর্যায়
গরমের সময় একটু সময় রোদে থাকলেই দেখবেন ত্বক পুড়ে কালো হয়ে যেতে শুরু করে। এ সমস্যা থেকে রক্ষা পেতে আম নিয়ে তার সঙ্গে ৪ চামচ বেসন, পরিমাণ মতো বাদাম গুঁড়ো এবং ১ চামচ মধু এক সঙ্গে মিলিয়ে একটি পেস্ট বানিয়ে নিতে হবে। তারপর সেই পেস্টটা মুখ, ঘাড়, গলা এবং হাতে ভালো করে লাগিয়ে নিতে হবে। ১৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলতে হবে।

উজ্জ্বল ত্বকের জন্য
মৃত কোষের কারণে আমাদের ত্বকের ঔজ্জ্বল্য হারিয়ে যেতে সময় লাগে না। এ সমস্যার সমাধান করার জন্য আম নিয়ে তার সঙ্গে ২ চামচ কাঁচা দুধ এবং মধু মিশিয়ে নিন, তারপর মেশান হাফ কাপ চিনি। সব উপাদান ভালো করে মিশিয়ে নেওয়ার পর মিশ্রণটা সারা মুখে লাগিয়ে ভালো করে মাসাজ করুন। কিছু সময় পর গরম পানি দিয়ে সারা মুখটা ভালো করে ধুয়ে ফেলুন।
তথ্যসূত্র: লুক অ্যাট মি

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার