তোমার রূপ অসাধারণ কিছু নয়: আনুশকাকে পরিচালক

news-image

বিনোদন ডেস্ক : রাব নে বানা দি জোড়ি’ ছবির মধ্য দিয়ে বলিউডে ক্যারিয়ার শুরু আনুশকা শর্মার। প্রথম ছবিতেই শাহরুখ খানের নায়িকা হিসেবে ক্যামেরার সামনে এসে নজর কেড়েছিলেন। এরপর আমির খানের বিপরীতে ‘পিকে’ ছবিতে অভিনয় করে রাতারাতি বাজিমাত। এক লাফে ওঠে আসেন বি-টাউনের শীর্ষ নায়িকাদের সারিতে।

তবে আনুশকার শুরুটা এতো মধুর ছিলো না। ‘রাব নে বানা দি জোড়ি’ ছবিতে ‘তানি’ চরিত্রে ধরা দিয়েছিলেন নায়িকা। এ ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার সময়ই নিজের চেহারা নিয়ে তাকে শুনতে হয়েছিল তিক্ত কথা।

ছবির পরিচালক আদিত্য চোপড়া মুখের ওপর আনুশকাকে বলে দিয়েছিলেন, তানির চরিত্রে তোমাকেই নিচ্ছি। কিন্তু তোমাকে মনে রাখতে হবে তোমার রূপ অসাধারণ কিছু নয়। তাই সে ঘাটতি পূরণের জন্য তোমায় খাটতে হবে।

২০০৮ সালে ‘রাব নে বানা দি জোড়ি’ ছবি দিয়ে ক্যারিয়ার শুরু করা আনুশকা বলিউডে নিজের জায়গাটা পোক্ত করেন ‘ব্যান্ড বাজা বারাত’ চলচ্চিত্র দিয়ে। সেই ছবিতে আনুশকার নায়ক হিসেবে বলিউডে অভিষেক হয়েছিল রণবীর সিংয়ের।

jagonews24

১৯৮৮ সালের ১ মে অযোধ্যায় জন্ম আনুশকার। বাবা ছিলেন ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তা। পরিবারের কোনো সদস্যই বলিউড বা অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন না। ফলে অনেকটা নিজের পরিশ্রমকে সম্বল করেই চৌকাঠের বাইরে পা বাড়াতে হয়েছিল আনুশকাকে।

এরপর একটি শ্যাম্পুর বিজ্ঞাপনে একসঙ্গে কাজের সূত্র ধরে বিরাট কোহলির সঙ্গে পরিচয়। পরিচয় থেকেই প্রেম ও পরিণয়। এ তারকা দম্পতির ঘরে এক কন্যা সন্তান রয়েছে।

অভিনয় জগতে আসার আগে মডেলিং করতেন আনুশকা। ২০১৮ সালে শাহরুখ খানের বিপরীতে ‘জিরো’ ছবিতে শেষবার দেখা যায় তাকে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান