তেল-গ্যাসের বিকল্প বাজার খুঁজছে রাশিয়া

news-image

অনলাইন ডেস্ক : রাশিয়ার জ্বালানি তেল-গ্যাসের বড় বাজার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইউক্রেনে সামরিক আগ্রাসনের পর সেই বাজার নিয়ে সংকটে পড়েছে রাশিয়া। তাই এখন ইউরোপীয় ইউনিয়নের বিকল্প বাজার খুঁজছে দেশছি। নতুন বাজার খোঁজার এই তথ্য জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ইউক্রেন ইস্যুতে রাশিয়া থেকে তেল আমদানিতে পশ্চিমা দেশগুলো যখন কঠোর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে, ঠিক সেই সময় বিকল্প বাজার খোঁজার কথা বললেন পুতিন।

পার্স টুডের প্রতিবেদনে বলা হয়, গতকাল বুধবার রাজধানী মস্কোয়ে অনুষ্ঠিত একটি বৈঠকে পুতিন বলেন, ‘তেল, গ্যাস ও কয়লার মতো প্রাকৃতিক সম্পদ আমরা আমাদের অভ্যন্তরীণ বাজারে বেশি ব্যবহার করে থাকি। তবে বিশ্বের অন্য দেশ যাদের এগুলোর প্রয়োজন রয়েছে, তাদের কাছে আমরা জ্বালানি সরবরাহ করব। আমাদের দ্রুত বিকল্প রপ্তানি বাজার খুঁজে বের করার সুযোগ রয়েছে।’

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো নজিরবিহীনভাবে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ শুরু করে। এসব দেশ রাশিয়া থেকে তেল ও গ্যাস আমদানি নিষিদ্ধ করার হুমকি দিয়ে আসছে।

রাশিয়ার তেল ও গ্যাস রপ্তানির ওপর যুক্তরাষ্ট্র এককভাবে নিষেধাজ্ঞা আরোপ করলেও ইউরোপের অনেক দেশই এই ইস্যুতে দ্বিমত পোষণ করেছে। জার্মানি ও ইতালি এখন পর্যন্ত রাশিয়ার তেল-গ্যাসের ওপর নিষেধাজ্ঞা আরাপের বিরোধিতা করে আসছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান