তেজপাতা দূর করে ত্বক ও চুলের সমস্যা

news-image

অনলাইন ডেস্ক : রান্না করার সময় আমরা স্বাদ বাড়াতে বিভিন্ন মসলার ব্যবহার করে থাকি। আর তারই একটি অবিচ্ছেদ্য অংশ তেজপাতা। রান্না হয়ে যাওয়ার পর খাওয়ার সময় এটি আমরা ফেলেই দিই। এমনিতে রান্নায় স্বাদ বাড়ানো ছাড়া তেজপাতার আর কোনও ভূমিকা নেই বলেই আমরা সাধারণত জানি। কিন্তু রূপচর্চাতেও কাজে লাগতে পারে তেজপাতা। ত্বক বা চুলের যেকোনও সমস্যাই কয়েক দিনে নিমেষে কমাতে পারে তেজপাতা।

ব্রণর সমস্যায়

মুখে যদি প্রায়শই ব্রণর সমস্যা হয়, তাহলে সেই সমস্যাও মেটাতে পারে তেজপাতা। পানিতে কয়েকটি তেজপাতা ফুটিয়ে মিনিট দশেক রাখার পর পানিটা ছেঁকে নিন। এবার এই পানি দিয়ে মুখ ধুয়ে নিন। নিয়মিত এই পানি দিয়ে মুখ ধুলে ব্রণর সমস্যা কমবে।
খুশকি দূর করতে

মাথার ত্বকে খুশকির সমস্যা দূর করতে পারে তেজপাতা। শুকনো তেজপাতা গুঁড়ো করে নিন। তারপর তার সঙ্গে টক দই মিশিয়ে মাথায় লাগান। খানিকক্ষণ রেখে শ্যাম্পু করে চুল ধুয়ে নিন। নিয়মিত এটি লাগালে খুশকির সমস্যা দূর হবে।

চুলের কন্ডিশনিংয়ের জন্য

ঠিক মতো কন্ডিশনিং না করতে পারলে চুল রুক্ষ হয়ে যায়। তাই তেজপাতা পানিতে সিদ্ধ করে নিন। তারপর শ্যাম্পু করার পর এই পানি দিয়ে ভাল করে চুল ধুয়ে নিন। এই পানি চুলের কন্ডিশনিং করতে সহায়তা করে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান