তেজপাতার চা পান করেছেন ?

news-image

আপনি কি তেজপাতার চায়ের উপকারিতা সম্পর্কে জানেন? তেজপাতার চায়ে রয়েছে ভিটামিন সি ও ভিটামিন এ; এর মধ্যে রয়েছে ফলিক এসিড। এ ছাড়া তেজপাতায় রয়েছে কপার, সেলেনিয়াম, আয়রন, জিংক, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, পটাসিয়াম ও ক্যালসিয়াম।

তেজপাতার চা কাশি কমায়, হৃৎপিণ্ড ভালো রাখতে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে। এ ছাড়া তেজপাতার চায়ে রয়েছে অনেক গুণ। তেজপাতার চায়ের কিছু উপকারিতার কথা জানিয়েছে জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের স্বাস্থ্য বিভাগ।

ডায়াবেটিস

তেজপাতার চা রক্তের সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করে। এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ইনসুলিন তৈরির প্রক্রিয়ায় সাহায্য করে।

হৃৎপিণ্ড

তেজপাতায় রয়েছে ফাইটোনিউট্রিয়েন্টস, ক্যাফিক এসিড, স্যালিসাইলেট ও রিউটিন। এই পাতার চা হৃৎপিণ্ডের কার্যক্রম ভালো রাখে; স্ট্রোক প্রতিরোধে সাহায্য করে।

ব্যথা

তেজপাতার মধ্যে রয়েছে প্রদাহরোধী উপাদান। তেজপাতার চা পান আর্থ্রাইটিসের ব্যথা উপশমে কাজ করে। এ ছাড়া আর্থ্রাইটিসের ব্যথা কমাতে তেজপাতার তেলও মাখতে পারেন।

কাশি

তেজপাতার চা পান এবং গরম পানির ভাব নেওয়া কফ ও শ্বাসতন্ত্রের বিভিন্ন সমস্যা প্রতিরোধে কার্যকর। এটি ঠান্ডা ও ফ্লু প্রতিরোধে উপকারী।

কিডনি

কিডনিতে পাথর থাকার সমস্যা হলে তেজপাতার চা পান করতে পারেন। তবে এর আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে নিন।

ইউরিক এসিড

দিনে দুবার তেজপাতার চা পান ইউরিক এসিডের মাত্রা কমাতে কাজ করে।

কোষ্ঠকাঠিন্য

তেজপাতার চা হজম প্রক্রিয়াকে ভালো করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সাহায্য করে। দিনে এক গ্লাস করে দুবার পান করুন।

উচ্চ রক্তচাপ

তেজপাতার চা উচ্চ রক্তচাপ কমায় এবং রক্তের সঞ্চালন ভালো করে। এমনকি শরীরের বাজে কোলেস্টেরলের মাত্রা কমাতেও এটি ভালো কাজ করে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার