তেজগাঁওয়ে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ জিতুর মৃত্যু

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর তেজগাঁওয়ে বিস্ফোরণে দগ্ধ জিতু (২৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মৃত্যু হয় তার।

বিষয়টি গণমাথ্যমকে নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন।

তিনি বলেন, শুক্রবার তেজগাঁওয়ে বিস্ফোরণে দগ্ধ জিতু ও ইয়াসিন আমাদের এখানে ভর্তি হয়। তাদের দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে পাঠানো হয়। পরে জিতু রাত সাড়ে ৩টায় আইসিইউর ১০ নম্বর বেডে মারা যায়। তার শরীরের ৬৪ শতাংশ দগ্ধ হয়েছিল। আইসিইউতে ইয়াসিনের চিকিৎসা চলছে।

এর আগে রাজধানীর তেজগাঁও থানার পূর্ব তেজতুরিবাজার এলাকার শুক্রবার রাতে একটি বাসার তিনতলায় বিস্ফোরণে এই দুই শিক্ষার্থী দগ্ধ হন। তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠায় পুলিশ।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান