তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড

news-image

নিজস্ব প্রতিবেদক : উত্তরের জেলা পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। আজ শনিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।

হিমালয়ের কোলঘেঁষা জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া গত কয়েক দিন থেকে বেড়েই চলছে শীতের তীব্রতা। উত্তর দিক থেকে আসা হিমালয়ের হিম বাতাস আর ঘন কুয়াশার কারণে এখানে তাপমাত্রা ওঠানামা করছে। তাপমাত্রার সঙ্গে সঙ্গে বাড়ছে শীতের তীব্রতা।

তেঁতুলিয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়া পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন বিষয়টি নিশ্চিত করেন।তিনি বলেন, উত্তরের হিমেল বাতাসে তীব্র ঠাণ্ডা অনুভূত হচ্ছে। আজকে সকাল ৯টায় তেঁতুলিয়া সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬.৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল তাপমাত্রা ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তবে তাপমাত্রা আরও কমতে পারে।

শীতে চরম দুর্ভোগে পড়েছেন রিকশা-ভ্যানচালকসহ শ্রমজীবীরা। দৈনন্দিন আয় কমে গেছে দিনমজুরসহ খেটে খাওয়া মানুষের। পরিবার-পরিজন নিয়ে তারা কষ্টে দিনযাপন করছে। বিভিন্ন এলাকায় খড়কুটো জ্বালিয়ে বাড়ির আশপাশে এবং পথঘাটে শীতার্তদের শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে। এ পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রায় ৩০ হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান